বাংলাদেশের সদ্য পদত্যাগকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধের ভিত্তিতেই বহনকারী বিমানকে ভারতে প্রবেশের সুযোগ দেয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার (৬ আগস্ট) দেশটির সংসদে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দেয়া এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।
অনুরোধের পর খুব স্বল্প সময়ের ব্যবধানে শেখ হাসিনাকে বহনকারী বিমানকে দিল্লিতে অবতরণের সুযোগ দেয়া হয় বলে জানিয়েছেন এস জয়শঙ্কর। বাংলাদেশের চলমান পরিস্থিতি ও বিভিন্ন রাজনৈতিক ঘটনাবলী তুলে ধরে তিনি আরও বলেন, নির্বাচনের পর থেকেই বাংলাদেশে রাজনৈতিক সহিসংতা ও বিভাজন বাড়তে থাকে। বর্তমানে বাংলাদেশে ১৯ হাজার ভারতীয় রয়েছেন। এদের মধ্যে ৯ হাজারই শিক্ষার্থী। তাদের বেশিরভাগই ফেরত এসেছেন। এ সময় বাকিদেরও আনার চেষ্টা চলছে।
এর আগে, বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক হয় ভারতে। তখন এস জয়শঙ্কর জানান, ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে আপাতত শেখ হাসিনাকে কিছুদিন সময় দিতে চায় নয়াদিল্লি। এরপর শেখ হাসিনার বক্তব্য শুনে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। বাংলাদেশ সেনাবাহিনীর সাথে দিল্লি নিয়মিত যোগাযোগ রাখছে।
এদিকে, শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর বাংলাদেশ সংলগ্ন সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে ভারত। বিভিন্ন চেকপয়েন্টে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। জলপাইগুড়ির ফুলবাড়িসহ সীমান্তবর্তী বিভিন্ন চেকপোস্টে বিএসএফ সদস্যদের টহল দিতে দেখা গেছে।
প্রসঙ্গত, গতকাল সোমবারই দুইদেশের মধ্যে ৪ হাজার ৯৬ কিলোমিটার সীমান্ত নিরাপদ রাখতে ‘হাই অ্যালার্ট’ জারি করে ভারত। এছাড়া, বিএসএফের মহাপরিচালক দলজিৎ সিং সীমান্তবর্তী ধামাখালি এলাকা পরিদর্শনেও যান।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
