সারা দেশের সাধারণ এবং নিরীহ ছাত্ররা গুটিকয়েক সন্ত্রাসীদের কাছে জিম্মি থাকতে পারে না বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজ শাখার নেতারা। তারা বলেছেন, ‘যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে।’
বুধবার (১৭ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এসব কথা বলেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজ শাখার সমন্বয়ক নাজমুল হাসান বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে সরকার ভিন্ন খাতে প্রবাহিত করতে নানান ষড়যন্ত্র করছে৷ সরকার দলীয় ছাত্র সংগঠন সারা দেশের নিরীহ ছাত্রদের ওপর নির্বিচারে হামলা চালিয়েছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে পুলিশ গুলি করে বেরোবির শিক্ষার্থী আবু সাইদকে হত্যা করেছে। জনতার আদালতে একদিন এসবের বিচার হবেই।’
তারা বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অতি উৎসাহী আচরণ করছেন। ছাত্রলীগের গুন্ডাদের প্রটেকশন দিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করার সুযোগ করে দিচ্ছে, যা সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘গত কয়েকদিনে ছাত্রলীগের নির্মম হামলায় সারা দেশের বিশ্ববিদ্যালয়ে এবং কলেজে অসংখ্য শিক্ষার্থী আহত হয়েছেন। এমনকি ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগেও আহত শিক্ষার্থীদের ওপর দফায় দফায় ছাত্রলীগ হামলা চালিয়েছে। যৌক্তিক আন্দোলন বাধাগ্রস্ত করার জন্য সর্বাত্মক চেষ্টা করার পরও তারা পরাজিত হয়েছে। শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবির পক্ষে সাধারণ মানুষ অকুণ্ঠ সমর্থন জানিয়েছে।’
সরকারি চাকরিতে কোটা বাতিলের এক দফা দাবি অবিলম্বে সংসদে আইন পাস করার মাধ্যমে কার্যকর করার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবি জয়ের দ্বারপ্রান্তে রয়েছে।’
একই সঙ্গে বৃহস্পতিবারের সর্বাত্মক শাট ডাউন কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের আহ্বানও জানান তারা।
More Stories
লাশের ওপর দিয়ে নির্বাচনে জয়ী হতে চাচ্ছেন তারা: নাহিদ ইসলাম
ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...
তোর কার্ড তুই নে, চাঁদাবাজি ছেড়ে দে: হান্নান মাসউদ
বাড়িতে বাড়িতে ফ্যামিলি কার্ড বিতরণকে ‘ভাওতাবাজি’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী হান্নান...
ভারতীয় মিডিয়া ও আওয়ামী লীগ পরিকল্পিতভাবে অপতথ্য ছড়াচ্ছে: শফিকুল আলম
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ভারতের অনেক গণমাধ্যম বাংলাদেশ নিয়ে কখনোই সঠিক তথ্য প্রকাশ করেনি। এমনকি ভারতের সর্বাধিক...
লন্ডন থেকে এসে উনি কে কাফের, কে মোনাফেক ফতোয়া দিচ্ছেন: গোলাম পরওয়ার
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে খুলনা-৫ আসনের জামায়াত মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি চেয়ারম্যান...
নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকারের সামনে পাঁচটি প্রধান চ্যালেঞ্জ দেখা যাচ্ছে। এর মধ্যে রয়েছে সংস্কারের মাধ্যমে ভঙ্গুর প্রতিষ্ঠান...
আমেরিকা-ভারতের গোলামি করতে চায় জামায়াত: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জামায়াতে ইসলামী ইসলামের নামে মিথ্যাচার করছে। মুখে ইসলামের...
