ইয়েমেনের এডেন উপসাগরে ব্রিটিশ তেলবাহী ট্যাংকার জাহাজে হামলা চালিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুথি। শুক্রবারের এই হামলার পর মার্লিন লুয়ান্ডা নামের জাহাজটির ডানপাশে আগুন লেগে যায়। জাহাজে লাগা এই আগুন শনিবারও (২৭ জানুয়ারি) জ্বলছে।
ভারতীয় নৌবাহিনীর বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজটিতে ২২ জন ভারতীয় এবং একজন বাংলাদেশি ক্রু রয়েছেন। জাহাজটির কাছ থেকে সাহায্যের আবেদন পাওয়ার পর দ্রুত সাড়া দিয়েছে তাদের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধজাহাজ আইএনএস বিশাখাপত্তম। এখন এই যুদ্ধজাহাজটি তেলবাহী জাহাজের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
বিবৃতিতে ভারতীয় নৌবাহিনী বলেছে, সমুদ্রে জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখতে তাদের সেনারা সর্বদা সচেষ্ট রয়েছে।
জাহাজাটির মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রাফিগুরা বলেছে, হুথিদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া জাহাজটির কোনও ক্রু হতাহত হননি। প্রতিষ্ঠানটি বলেছে, ‘‘সামরিক জাহাজের সহায়তায় জাহাজের ক্রুরা এখনও আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ক্রুদের নিরাপত্তাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। জাহাজটিতে থাকা কোনও ক্রু হতাহত হননি।’’
মার্লিন লুয়ান্ডা নামের বিশালাকৃতির জাহাজটি এডেন উপসাগরে পৌঁছানোর পরপরই আক্রান্ত হয়। জাহাজটি লক্ষ্য করে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় হুথি বিদ্রোহীরা।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চার মাসেরও বেশি সময় ধরে বর্বরতা চালাচ্ছে দখলদার ইসরায়েল। এ হামলার প্রতিবাদে প্রথমে ইসরায়েলি জাহাজে হামলা চালানো শুরু করে হুথিরা। তাদের থামাতে দুই সপ্তাহ আগে ইয়েমেনে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। ওই হামলার পর এই দুই দেশের জাহাজকেও লক্ষ্যবস্তুতে পরিণত করার হুমকি দিয়েছে হুথিরা।
তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর পর এর প্রতিশোধ নিতে শনিবার ইয়েমেনের রাস ইসা বন্দরে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। এই বন্দরে ইয়েমেন তেল রপ্তানির সবচেয়ে বড় টার্মিনালটি রয়েছে।
রাস ইসা বন্দরে মার্কিন ও ব্রিটিশ বাহিনীর হামলার তথ্য জানিয়েছে হুথি সংবাদমাধ্যম আল-মাসিরা টেলিভিশন। তবে হামলায় বন্দরটি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সে ব্যাপারে বিস্তারিত কোনো কিছু জানায়নি টিভি চ্যানেলটি। এছাড়া হুথিদের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
