বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, “জনগণের বিরুদ্ধে নির্বাচনি তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশনই সংবিধানের সারবত্তা ভুলুণ্ঠিত করেছে। এখন আওয়ামী ঘরোয়া নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের কথা মানে, জনগণের সাথে কমিশনের ঠাট্টা করা। ইউএনও ও ওসিদের বদলির সিদ্ধান্তটিও আওয়ামীমনা ইউএনও-ওসিদের রদবদল মাত্র। সমগ্র প্রক্রিয়াটিও হাসি-তামাশার নজিরবিহীন হাস্যরসোদ্দীপক নাটিকা।”
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন (ইসি) উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলির নির্দেশের প্রতিক্রিয়ায় আজ রোববার (৩ ডিসেম্বর) ভার্চ্যুয়ালি প্রেস ব্রিফিংয়ে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
রিজভী বলেন, আওয়ামী লীগের ঘরোয়া নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের কথা বলা মানে জনগণের সঙ্গে কমিশনের ঠাট্টা করার শামিল।
সারা দেশে বিএনপি নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার, বাড়িতে তল্লাশি, হামলা চলছে উল্লেখ করে রিজভী বলেন, “এই পরিবেশে কিসের প্রশাসনিক রদবদল করছে ইসি? শুধু বিএনপির নেতাকর্মীরাই আতঙ্কে নেই, সাধারণ ভোটারদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে। যে নির্বাচনে ৬০টিরও বেশি রাজনৈতিক দল অংশ নিচ্ছে না, সেই নির্বাচন নিয়ে এতো তোড়জোর করতে কিসের কৃতিত্ব দেখাচ্ছেন কাজী হাবিবুল আউয়াল।”
বিএনপির এই মুখপাত্র বলেন, “কাজী হাবিবুল আউয়াল কি জানেন না, তার এই তামাশার নির্বাচনকে নিশ্চিত করার জন্য সরকারের হানাদারী আক্রমণে সারা দেশে পালিয়ে বেড়ানো বিএনপিসহ গণতন্ত্রকামী দলগুলোর নেতাকর্মীদের বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে নিরবিচ্ছিন্ন হামলার ঘটনা ঘটছে। আলবদরের মতো এরা বিএনপির নেতাকর্মীদের বাড়ি ঘরে লুটপাট করছে। পুরুষশূন্য বাড়িগুলো হামলা চালিয়ে ধ্বংস করছে। বাড়ির নারীদের অপদস্ত করছে। এমন পরিস্থিতিতে আতংক-উদ্বেগ শুধু বিএনপির পরিবারগুলোতেই বিরাজ করছে না। সাধারণ ভোটাররাও অজানা আশংকায় সন্ত্রস্ত হয়ে আছে। রাতের আঁধারে মুখোশ কিংবা হেলমেট পড়ে এসব হামলায় জড়িতরা সরকারি বাহিনী, যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডার। ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় শেখ হাসিনা প্রথম কাতারে রেখেছেন আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় ঘাতকদের। এর ওপর ভোটের অধিকার কেড়ে নিতে বিচার বিভাগকেও যথেচ্ছ ব্যবহার করছেন।”
গত ২৮ অক্টোবরে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সাংবাদিকদের ওপর হামলা প্রসঙ্গে রিজভী বলেন, “সাংবাদিকদের ওপর আক্রমণ হয়েছে বলে সরকার মায়াকান্না করছে। কিন্তু বর্তমান সরকারের নিপীড়নে অনেক সাংবাদিক খুন, হামলা–মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। গত দেড় দশকে সাংবাদিক দম্পতি সাগর-রুনীসহ অসংখ্য সাংবাদিক হত্যার শিকার হয়েছেন এবং অনেকে জেল খেটেছেন।”
More Stories
আমেরিকা-ভারতের গোলামি করতে চায় জামায়াত: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জামায়াতে ইসলামী ইসলামের নামে মিথ্যাচার করছে। মুখে ইসলামের...
১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে : হাসনাত
আগামী ১২ তারিখ ভোটের মাধ্যমে তাদের দাফন সম্পন্ন হবে। সেদিন শুধু তাদের আনুষ্ঠানিক জানাজা হবে। রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে...
টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি করছে একটি দল: জামায়াত আমীর
টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি শুরু করেছে একটি দল। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর শফিকুর রহমান। নারীদের ইজ্জত...
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি
জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দীকা বলেছেন, ‘নারীরা জামায়াতের শীর্ষ পদে আসতে পারবেন না—এটি মেনেই আমরা রাজনীতি করি’। রোববার...
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
