জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বর্তমান সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ ও রওশন এরশাদের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত মশিউর রহমান রাঙ্গা।
তিনি বলেন, ম্যাডাম নির্বাচনে অংশ নেওয়া বা না নেওয়ার সিদ্ধান্ত জানানোর আগেই তার আসনেও প্রার্থী দিয়েছেন চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নু। ম্যাডামের ময়মনসিংহ-৪ আসনে প্রার্থী হিসেবে আবু মুসা সরকারকে মনোনয়ন দিয়েছে তারা। এটা অন্যায় করা হয়েছে।
এর আগে নির্বাচনে অংশ গ্রহণ ও জাতীয় পার্টির চলমান সংকট সম্পর্কে সিদ্ধান্ত নিতে অনুসারীদের নিয়ে বৈঠকে বসেন রওশন এরশাদ। প্রায় ১ ঘন্টার ও বেশী সময় বৈঠকের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
রওশন এরশাদ বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আমি স্বাগত জানিয়েছিলাম এবং নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছিলাম। কিন্ত নির্বাচনে অংশ অংশগ্রহণ করার ক্ষেত্রে জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিব সহযোগিতা না করার কারণে দলের পরীক্ষিত নেতা-কর্মীদের মনোনয়ন প্রদান করা হয়নি। এমতাবস্থায় দলের ও নেতাদের অবমূল্যায়ণ করার কারণে নির্বাচনে আমার অংশগ্রহণ করা সম্ভব নয়।
রওশন এরশাদ বলেন, দীর্ঘদিনের পরীক্ষিত নেতাকর্মীরা মনোনয়ন সংগ্রহ করতে গিয়ে কার্যালয়ে ঢুকতে পারেননি এমনকি তাদের পরিবারের সদস্যদের অপমান করা হয়েছে। তাই আমি নির্বাচনে অংশ নিচ্ছি না
More Stories
আমেরিকা-ভারতের গোলামি করতে চায় জামায়াত: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জামায়াতে ইসলামী ইসলামের নামে মিথ্যাচার করছে। মুখে ইসলামের...
১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে : হাসনাত
আগামী ১২ তারিখ ভোটের মাধ্যমে তাদের দাফন সম্পন্ন হবে। সেদিন শুধু তাদের আনুষ্ঠানিক জানাজা হবে। রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে...
টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি করছে একটি দল: জামায়াত আমীর
টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি শুরু করেছে একটি দল। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর শফিকুর রহমান। নারীদের ইজ্জত...
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি
জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দীকা বলেছেন, ‘নারীরা জামায়াতের শীর্ষ পদে আসতে পারবেন না—এটি মেনেই আমরা রাজনীতি করি’। রোববার...
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
