জামিন না দেয়ায় চট্টগ্রামে একটি আদালতের বিচারককে আকস্মিকভাবে জুতা নিক্ষেপের মত ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) বেলা ১২টার দিকে চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে এ ঘটনায় উপস্থিত সকলেই হতবাক হয়ে যান। আসামি মনির খান মাইকেল (৩২) ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বাসিন্দা। ২০২১ সালের ২০ জানুয়ারি গ্রেপ্তার হওয়ার পর থেকে কারাগারে আছেন মনির। মুক্তিযুদ্ধ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে ‘কটূক্তি’র অভিযোগে দায়ের হওয়া এক মামলায় ওই আসামি কারাগারে রয়েছে।
সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মেজবাহ উদ্দিন চৌধুরী মঙ্গলবার (২৮ নভেম্বর) বলেন- ‘আসামি কাঠগড়ায় ছিলেন। পাশে পুলিশও দাঁড়ানো ছিল। বিচারক মোহাম্মদ জহিরুল কবির মাত্র আসনে বসেছেন। তখনই হঠাৎ কাঠগড়া থেকে আসামি গালিগালাজ করতে করতে বিচারককে লক্ষ্য করে পরপর দুটি স্যান্ডেল ছুঁড়ে মারেন। তার অভিযোগ, কেন তাকে জামিন দেয়া হচ্ছে না। এসময় পুলিশ দ্রুত তাকে নিবৃত্ত করে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে তার বিরুদ্ধে মামলা করবে।’
আদালত সূত্রে জানা গেছে- মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে ফেসবুকে ‘কুরুচিপূর্ণ’ লেখালেখির অভিযোগে ২০২১ সালের ২২ জানুয়ারি মনিরের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানায় মামলা হয়। পুলিশের উপপরিদর্শক তপু সাহা বাদি হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন। এর দুই দিন আগে কুমিল্লা জেলার কোতোয়ালি থানার এক মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। ২৩ জানুয়ারি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। একই বছরের ২০ জুন অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মনির পেশায় একজন হকার এবং বিএনপি’র সমর্থক বলে জানা গেছে।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
