জেরুজালেম সফররত ক্যাথলিক চার্চের প্রধান পোপ ষোড়শ বেনেডিক্ট আজ প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পাশে দাঁড়িয়ে ‘সার্বভৌম ফিলিস্তিনি মাতৃভূমি’র পক্ষে জোরালো জনসমর্থন ব্যক্ত করেছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো তাকে উদ্ধৃত করে বলেছে, ‘হলি সি আপনাদের পূর্বপুরুষদের নিজভূমিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানার মধ্যে প্রতিবেশীদের সাথে নিরাপদ ও শান্তিতে আপনাদের জনগণের সার্বভৌম ফিলিস্তিনের অধিকারকে সমর্থন করে।’
আব্বাসকে পাশে নিয়ে পোপ বলেন, তিনি ফিলিস্তিনিদের দুর্ভোগ বুঝতে পারেন।
এদিকে, বৃহস্পতিবার ইসরায়েলি ট্যাঙ্ক ও সৈন্যরা গাজা শহরের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। কিন্তু হামাসের কাছ থেকে তীব্র প্রতিরোধের মুখোমুখি হয়।
পাঁচ দিনের সফরে সোমবার ইসরায়েলে পৌঁছে পোপ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উপস্থিতিতেও ফিলিস্তিনিদের মাতৃভূমির আহ্বান জানান।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট পোপের প্রতি তার অভিবাদনে বলেন, ‘এই পবিত্র ভূমিতে তারা (ইসরাইল) এখনও আমাদের সংযোগ করতে পারে এমন সেতু নির্মাণের পরিবর্তে দখলদারিত্ব ও বিচ্ছিন্নতার দেয়াল নির্মাণ অব্যাহত রেখেছে, তারা দখলদারিত্বের বল প্রয়োগ করে মুসলিম ও খ্রিস্টানদের দেশত্যাগে বাধ্য করছে।’
আব্বাসের সাথে সাক্ষাতের পর, পোপ যীশুর জন্মস্থানে নির্মিত চার্চ অফ দ্য নেটিভিটি এবং একটি ফিলিস্তিনি শরণার্থী শিবির পরিদর্শন করবেন।
তিনি ইতালীয় গণমাধ্যমকে বলেন, ‘দুটি জনগোষ্ঠীকে অসলো চুক্তি অনুযায়ী জেরুজালেমকে বিশেষ মর্যাদা দিয়ে দুটি সুসংজ্ঞায়িত রাষ্ট্্েরর সমন্বয়ে দ্বি-রাষ্ট্র-ভিত্তিক বিজ্ঞ সমাধান মেনে একসাথে থাকতে হবে।
এদিকে নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিনিরা এখন পর্যন্ত নিজেদের শাসন করার প্রস্তুত নয়, তিনি ইসরায়েলের পাশাপাশি একটি ফিলিস্তিন রাষ্ট্রের ধারণাকে সমর্থন করার আন্তর্জাতিক চাপকে প্রতিহত করেছেন।
মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক বার্তা সংস্থা এপি জানিয়েছে, ইসরায়েলিরা হলোকাস্টের জন্য পর্যাপ্ত অনুশোচনা প্রকাশ করতে ব্যর্থ হওয়ার জন্য জার্মান বংশোদ্ভূত পোপের সমালোচনা করে।
পোপের সফর উপলক্ষ্যে ইসরাইল গাজার ক্ষুদ্র খ্রিস্টান সম্প্রদায়ের প্রায় ১০০ সদস্যের একটি দলকে ইসরায়েল হয়ে পশ্চিম তীরে ভ্রমণ করার অনুমতি দেয়।
More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
