আগামী নির্বাচনে ফের ক্ষমতায় আসব কিনা, সেই সিদ্ধান্ত জনগণের- এমন কথা জানিয়ে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকে এই অধিবেশন শেষ। অক্টোবরে চলতি পার্লামেন্টের শেষ অধিবেশন হবে। ইনশাল্লাহ, অক্টোবর মাসে আরেকটা সেশন বসবে। সেটাই হবে আমাদের এই সময়ের শেষ অধিবেশন। এরপরে নির্বাচন হবে। নির্বাচনে যদি জনগণ আমাদেরকে আবার ভোট দেয়। আবার এদিকে (সরকারি দলের আসনে) আসবো। না দিলে ওই দিকে (বিরোধী দলের আসনে) বসব। কোন অসুবিধা নাই। জনগণের উপরেই আমরা সেটা ছেড়ে দিচ্ছি। জনগণ যেটা করবে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে সমাপনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।
কোন চক্রান্তের কাছে বাংলাদেশ মাথা নত করবে না এমন দৃঢ়তার কথা উল্লেখ করে সংসদ নেতা বলেন, কোন চক্রান্তের কাছে এই বাংলাদেশের জনগণ আর মাথা নত করবে না। করে নাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন ‘কেউ দাবায় রাখতে পারবা না’। এই বাঙালিকে আর কেউ দাবায় রাখতে পারবে না। আজকে বিশ্বব্যাপী এই বাংলাদেশ যে মর্যাদা পেয়েছে। সেই মর্যাদা অব্যাহত রেখেই আমরা এগিয়ে যাব।
দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সবাইকে সতর্ক থাকতে হবে। সারাবিশ্বে যখন অর্থনৈতিক মন্দা, মুদ্রাস্ফীতি, তখনও যখন আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এই অগ্রযাত্রাটা যেন অব্যাহত থাকে। কোন অবস্থাতেই যেন কেউ জনগণের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। গণতান্ত্রিক ধারাটা যেন ব্যাহত করতে না পারে। তার জন্য দেশবাসীসহ সবাইকে সজাগ থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি।
More Stories
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
পালাই না- বড়াই করেও সবার আগে পালিয়েছেন হাসিনা : মির্জা ফখরুল
এনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ থেকে পালাই না- এমন বক্তব্য দিয়ে দীর্ঘদিন বড়াই করলেও বাস্তবে সবার আগে...
কেউ ভোট বানচালের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে: জামায়াত আমির
নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যদি কেউ ভোট বানচালের...
তারেক রহমান বিএনপি ছাড়া দেশকে সঠিকভাবে পরিচালনা করার অভিজ্ঞতা কোনো দলের নেই
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ এখন জানতে চায়, বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল এখন কোন...
পাকিস্তানে ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান, ওয়াটার স্যালুটে অভ্যর্থনা
পাকিস্তানের মাটিতে দীর্ঘ ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবর অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ...
