চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে সস্ত্রীক দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সফরকালে তাকে ঘিরে যেসব গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে সেটাকে নোংরামি হিসেবে আখ্যায়িত করেন বিএনপি মহাসচিব। এছাড়া বিরোধী দলের নেতাদের বিদেশে যাওয়া-আসার সময় ইমিগ্রেশনে হয়রানি করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বিএনপি মহাসচিব হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
পরে সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব। এসময় বিএনপির একাধিক শীর্ষ নেতার বিদেশে অবস্থানকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা ধরনের গুঞ্জন নিয়ে প্রশ্নের মুখোমুখি হন তিনি।
এসব গুঞ্জন উড়িয়ে দিয়ে ফখরুল বলেন, ‘সামাজিক মাধ্যমে আমাকে নিয়ে যা করা হয়েছে তা নোংরা জিনিস। এগুলো রুচির বাইরে। সরকার এমন একটা জগৎ তৈরি করেছে যেখানে নোংরামি ছাড়া কিছু নেই। দুঃখজনক ব্যাপার হলো, আমাদের মতো রাজনীতিবিদদের জড়িয়েও এসব নোংরা কথাবার্তা ছড়ানো হচ্ছে। এগুলোর উত্তর দেওয়াও লজ্জাজনক।
More Stories
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
পালাই না- বড়াই করেও সবার আগে পালিয়েছেন হাসিনা : মির্জা ফখরুল
এনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ থেকে পালাই না- এমন বক্তব্য দিয়ে দীর্ঘদিন বড়াই করলেও বাস্তবে সবার আগে...
কেউ ভোট বানচালের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে: জামায়াত আমির
নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যদি কেউ ভোট বানচালের...
তারেক রহমান বিএনপি ছাড়া দেশকে সঠিকভাবে পরিচালনা করার অভিজ্ঞতা কোনো দলের নেই
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ এখন জানতে চায়, বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল এখন কোন...
পাকিস্তানে ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান, ওয়াটার স্যালুটে অভ্যর্থনা
পাকিস্তানের মাটিতে দীর্ঘ ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবর অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ...
