ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, এবং দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত বৈশ্বিক অর্থনৈতিক জোট ব্রিকসে নতুন ছয় দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বৃহস্পতিবার এই ছয় দেশের নাম ঘোষণা করেছেন।
নতুন সংযুক্ত দেশগুলো হলো-আর্জেন্টিনা, মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। আগামী পহেলা জানুয়ারি থেকে এই নতুন সদস্য পদ কার্যকর হবে। এর ফলে পাঁচ দেশের জোট থেকে নতুন বছরে ১১ দেশের জোটে পরিণত হবে ব্রিকস।
রামাফোসা জোহানেসবার্গে সাংবাদিকদের বলেন, ‘ব্রিকস সম্প্রসারণ প্রক্রিয়ার প্রথম ধাপে আমাদের ঐকমত্য রয়েছে। আমরা আর্জেন্টিনা রিপাবলিক, আরব রিপাবলিক অব মিশর, ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক অব ইথিওপিয়া, ইসলামিক রিপাবলিক অব ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত পূর্ণ সদস্য হতে আমন্ত্রণ জানিয়েছি। সদস্য পদ ২০২৪ সালের পহেলা জানুয়ারি থেকে কার্যকর হবে।’
এবারের ব্রিকস শীর্ষ সম্মেলনের প্রধান মনোযোগের বিষয় ছিল নতুন সদস্য অন্তর্ভূক্তি। ২০টিরও বেশি দেশ ইতিমধ্যে পূর্ণ সদস্য পদের জন্য আবেদন করেছে। জোটের এই সম্প্রসারণের আহ্বান চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও সমর্থন করেছিলেন।
তিনি বলেছিলেন, ‘আমাদের দরকার… ব্রিকস সম্প্রসারণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করা… আমাদের শক্তি (এবং) বিশ্ব শাসনকে আরও ন্যায্য ও ন্যায়সঙ্গত করার জন্য আমাদের জ্ঞানকে একত্রিত করতে।’
More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
