বাংলাদেশে ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএইড) মিশন পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন রিড এশলিম্যান।
রোববার ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, রিড এশলিম্যান খাদ্য নিরাপত্তা, অর্থনৈতিক প্রবৃদ্ধি, জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য, গণতন্ত্র, মানবাধিকার ও সুশাসনসহ উন্নয়ন উদ্যোগে প্রধান কৌশলগত অংশীদার হিসেবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।
রিড এশলিম্যান বলেন, ‘আমি ঢাকায় আসতে পেরে উচ্ছ্বসিত এবং ২০৩১ সালের মধ্যে বাংলাদেশকে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত করতে সহায়তা করার লক্ষ্য অর্জনে এ দেশের জনগণের সঙ্গে আমাদের শক্তিশালী অংশীদারিত্ব আরও গভীর করার অপেক্ষায় আছি।’
রিড এশলিম্যান যুক্তরাষ্ট্রের সিনিয়র ফরেন সার্ভিসের ক্যারিয়ার মেম্বার। বাংলাদেশে মিশন ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালনের আগে তিনি মিশন ডিরেক্টর হিসেবে পাকিস্তান ও শ্রীলঙ্কায় এবং নেতৃস্থানীয় পদে মালদ্বীপ, ফিলিপাইন ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ, আফগানিস্তান, কম্বোডিয়া ও ভারতে দায়িত্ব পালন করেছেন।
রিড এশলিম্যান ২০০০ সালে ইউএসএইডে যোগদান করেন। তিনি ওহিও ইউনিভার্সিটির সাউথইস্ট এশিয়ান স্টাডিজ থেকে থেকে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে স্নাতকোত্তর ডিগ্রি এবং ইউনিভার্সিটি অব অ্যাক্রন স্কুল অব ল থেকে জুরিস ডক্টরেট অর্জন করেছেন।
More Stories
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
পালাই না- বড়াই করেও সবার আগে পালিয়েছেন হাসিনা : মির্জা ফখরুল
এনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ থেকে পালাই না- এমন বক্তব্য দিয়ে দীর্ঘদিন বড়াই করলেও বাস্তবে সবার আগে...
কেউ ভোট বানচালের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে: জামায়াত আমির
নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যদি কেউ ভোট বানচালের...
তারেক রহমান বিএনপি ছাড়া দেশকে সঠিকভাবে পরিচালনা করার অভিজ্ঞতা কোনো দলের নেই
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ এখন জানতে চায়, বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল এখন কোন...
পাকিস্তানে ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান, ওয়াটার স্যালুটে অভ্যর্থনা
পাকিস্তানের মাটিতে দীর্ঘ ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবর অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ...
