সাভারে এক নারীকে বিবস্ত্র করে ছবি তুলে অনৈতিক কাজে বাধ্য করাসহ হত্যাচেষ্টার অভিযোগে মেহনাজ মিশু (৩৫) নামে জেলা যুব মহিলা লীগের কথিত এক নেত্রীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৯ আগস্ট) দুপুরে সাভার উপজেলা পরিষদ সংলগ্ন নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এর আগে, সকালে ভুক্তভোগী নারীর মা বাদী হয়ে মেহনাজ মিশুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।
মেহনাজ মিশু যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারওয়ারের স্বাক্ষর জাল করে ঢাকা যুব মহিলা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে পরিচয় দিতেন বলে জানা গেছে। তবে, ডেইজি সারওয়ার রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন, বর্তমানে যুব মহিলা লীগের কোনো কমিটিতে মেহনাজ মিশু নামের কেউ নেই।
ভুক্তভোগী নারীর মায়ের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ঢাকা জেলা যুব মহিলা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে নানা অপকর্ম করতেন মেহনাজ শিশু। তিনি ওই নারীকে বিবস্ত্র করে ছবি তুলে অনৈতিক কাজে বাধ্য করেন। এছাড়া, ওই নারীকে জোরপূর্বক নেশাদ্রব্য খাইয়ে পাঁচ তলা ভবনের ছাদ থেকে ফেলে দেন। এ ঘটনায় ভুক্তভোগী গুরুতর আহত হয়ে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এ বিষয়ে যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারওয়ার বলেন, মেহনাজ মিশু যুব মহিলা লীগের কেউ নয়। তিনি আমার স্বাক্ষর জাল করে ঢাকা জেলা যুব মহিলা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিচয় দিতেন। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ধর্ষণচেষ্টায় ও হত্যাচেষ্টায় সহযোগিতার অভিযোগে মেহনাজ মিশু নামের এক নারীকে আটক করা হয়েছে৷ তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
More Stories
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
পালাই না- বড়াই করেও সবার আগে পালিয়েছেন হাসিনা : মির্জা ফখরুল
এনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ থেকে পালাই না- এমন বক্তব্য দিয়ে দীর্ঘদিন বড়াই করলেও বাস্তবে সবার আগে...
কেউ ভোট বানচালের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে: জামায়াত আমির
নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যদি কেউ ভোট বানচালের...
তারেক রহমান বিএনপি ছাড়া দেশকে সঠিকভাবে পরিচালনা করার অভিজ্ঞতা কোনো দলের নেই
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ এখন জানতে চায়, বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল এখন কোন...
পাকিস্তানে ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান, ওয়াটার স্যালুটে অভ্যর্থনা
পাকিস্তানের মাটিতে দীর্ঘ ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবর অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ...
