মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশি আটক
বৈধ কাগজপত্র না থাকায় অন্তত ৪২৫ অভিবাসীকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়া। দেশটির ইমিগ্রেশন অফিসাররা কুয়ালামপুরের চেরাসের একটি অ্যাপার্টমেন্টে অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এর মধ্যে ২৫২ বাংলাদেশি রয়েছে বলে জানিয়েছে ফ্রি মালয়েশিয়া টুডে।
প্রতিবেদনে বলা হয়, কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক শামসুল বাহরিন মহসিনের মতে, চেরিয়া হাইটস অ্যাপার্টমেন্টে অভিযানটি দুই সপ্তাহ ধরে তদন্ত ও নজরদারির পর চালানো হয়েছিল।
শামসুল বলেন, বাসিন্দারা এলাকায় বিদেশিদের সংখ্যা নিয়ে অভিযোগ করেছেন। তারা এলাকায় বিভিন্ন সামাজিক সমস্যা সৃষ্টি করতো বলেও জানা গেছে।
তিনি বলেন, ‘আজ রাত (শুক্রবার) ১ টা থেকে ৪ টার মধ্যে ৬০ জন কর্মী এই অভিযানে পরিচালনা করেন। বৈধ ডকুমেন্টস না থাকা কিংবা মেয়াদোত্তীর্ণ অস্থায়ী ওয়ার্ক পারমিট থাকায় মোট ৪২৫ জনকে আটক করা হয়েছে।’
অভিযানের পর এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘গ্রেপ্তারকৃতদের মধ্যে ২৫২ জন বাংলাদেশি, ১০৮ জন মিয়ানমারের, দুজন ফিলিপাইনের, ৩০ জন ইন্দোনেশিয়ান, ছয়জন কম্বোডিয়ান, ২০ জন নেপালি এবং সাতজন পাকিস্তানি। সকলের বয়স ৮ থেকে ৫৪ বছরের মধ্যে।’
আটককৃতরা নির্মাণ ও পরিচ্ছন্নতাসহ বিভিন্ন শিল্পে কাজ করেন বলে শামসুল জানিয়েছেন। অভিযানের সময় আটককৃতদের মধ্যে কয়েকজন গ্রেপ্তার এড়াতে বোতলসহ বিভিন্ন জিনিস ছুড়ে আক্রমণাত্মক আচরণ করলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রোহিঙ্গা শরণার্থীদের ইউএনএইচসিআর কার্ড এবং যাদের বৈধ ওয়ার্ক পারমিট ছিল তাদেরও তুলে নিয়েছে কর্মকর্তারা। মিয়ানমার নাগরিকদের জন্য সমিতি বা জাতিগততার ভিত্তিতে কার্ড ছিল কিন্তু সেগুলোর বৈধতা ছিল না।
আটক সকলকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য বুকিত জলিল অভিবাসন আটক কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে এবং অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ১৫(১)(গ) এবং ৬(১)(গ) ধারায় মামলাটির তদন্ত করা হচ্ছে।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
