মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ ব্যবস্থাপনায় পাসপোর্ট বিতরণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ হাইকমিশন।
কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম সচিব মিয়া মোহাম্মদ কেয়ামউদ্দিন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশি শ্রমিকদের বৈধকরণের চলমান রিক্যালিব্রেশন কর্মসূচি সামনে রেখে পোস্ট অফিসের পাশাপশি হাতে হাতে সরাসরি পাসপোর্ট বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৮-২৯ জুন সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে বাংলাদেশ হাইকমিশন, ১৬৬ জালান বেসার, পেকান আম্পাং থেকে পাসপোর্ট ডেলিভারি দেবে। তবে যাদের পাসপোর্ট অনলাইন হয়েছে শুধু তারাই সরাসরি পাসপোর্ট ডেলিভারি নিতে পারবে।
এছাড়া পাসপোর্ট ডেলিভারির জন্য বিদ্যমান POS Malaysia Post Office এর সার্ভিসটিও একই সাথে চালু থাকবে। যারা ইতোমধ্যে POS Malaysia Post Office এর মাধ্যমে আবেদন করেছেন তাদের পাসপোর্ট পোস্ট অফিসের মাধ্যমেই গ্রহণ করতে হবে। এছাড়া ডাকযোগে এসব পাসপোর্ট সংগ্রহ করতে হলে প্রথমে appointment.bdhckl.gov.bd/poslaju ঠিকানায় প্রবেশ করে তথ্য পূরণ করে আবেদন করতে হবে।
এদিকে, হাইকমিশনের এমন উদ্যোগে স্বাগত জানিয়েছেন মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। গাজীপুরের মো. শরিফ বলেন চলমান বৈধকারণ প্রকল্পের পূর্ণ সুবিধা নিতে দূতাবাসের এমন উদ্যোগ্যে হাজার হাজার প্রবাসী ফিরবে।
প্রসঙ্গত, বিশ্বজুড়ে মহামারি করোনার সময় গণজমায়েত এড়াতে দূতাবাস থেকে সরাসরি পাসপোর্ট আবেদন গ্রহণ এবং ডেলিভারি সার্ভিস বন্ধ রেখে ডাকযোগে আবেদন গ্রহণেরর নিয়ম চালু হয়, যা এখনো চলমান রয়েছে।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
