যুগান্তকারী বিভিন্ন গবেষণায় অবদানের জন্য ফ্রান্সের শেভালিয়র দু লর্দরা দু মেরিত (নাইটহুড অব দ্য অর্ডার অব মেরিট) সম্মাননা পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।
বৃহস্পতিবার (২২ জুন) রাতে ঢাকার গুলশানে ফরাসি রাষ্ট্রদূতের বাসভবনে আনুষ্ঠানিকভাবে তাকে এ পদক পরিয়ে দেওয়া হয়।
ফরাসি প্রেসিডেন্টের পক্ষে অধ্যাপক মোস্তাফিজকে ব্যাজ পরিয়ে দেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই।
শুক্রবার (২৩ জুন) দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্রান্সের শীর্ষস্থানীয় রাষ্ট্রীয় গবেষণা সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চের (সিএনআরএস) সঙ্গে অংশীদারত্বে অধ্যাপক মোস্তাফিজের গবেষণাকর্ম বাংলাদেশের শস্য উৎপাদন বাড়াতে অবদান রেখেছে। জলবায়ু পরিবর্তন ও খাদ্য নিরাপত্তা নিয়েও কাজ করেছেন তিনি।
অধ্যাপক মোস্তাফিজের পরিবারের সদস্যদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ, ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক শহীদ আকতার, বিভিন্ন কূটনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
সম্মাননা তুলে দিয়ে রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই বলেন, বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে বন্ধন খুবই শক্তিশালী এবং প্রাণবন্ত। বিশেষ করে নিজেদের শিল্প ও সংস্কৃতির মধ্যে গুরুত্বপূর্ণ সমান্তরাল অবস্থান আমরা দেখতে পাই।
অধ্যাপক মোস্তাফিজকে সম্মাননা দেওয়ার মাধ্যমে শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণার মতো বিষয়ে দুদেশের বন্ধন আরও জোরালো হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, এই পদক গ্রহণ করা আমার জন্য বিশেষ সম্মানের। সিএনআরএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে অংশীদারত্ব বজায় থাকার পেছনে ফরাসি দূতাবাসের সক্রিয় সহযোগিতা ছিল। এই অংশীদারত্ব এগিয়ে গেছে গত ৪০ বছর ধরে।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
