ইউক্রেনের জন্য নতুন করে ২০ দশমিক পাঁচ কোটি মার্কিন ডলারের মানবিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। আজ শুক্রবার (১৬ জুন) ঘোষণা দেওয়া সহায়তার অর্থ দিয়ে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন খাদ্য, খাবার পানি সংগ্রহ ও রাশিয়ার বিরুদ্ধে লড়তে পারবে। খবর এএফপির।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেছেন, ‘এই সহায়তা আমাদের অংশীদার এনজিওর মাধ্যমে বিতরণ করা হবে। এ ছাড়া যুদ্ধে পরিবার থেকে আলাদা হয়ে যাওয়াদের তাদের পরিবারের সঙ্গে ফের মিলিত করানোর জন্য কাজ করা হবে।’
ব্লিঙ্কেন বলেন, ‘আমরা রাশিয়ার আগ্রাসন অবিলম্বে বন্ধের জন্য আহ্বান জানাই। একইসঙ্গে ইউক্রেনে মানবিক সহায়তা প্রদানকারীদের নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার ও নিরাপদ এলাকায় যেতে ইচ্ছুকদের নিরাপদে যেতে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।’
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের তথ্যমতে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ আগ্রাসনের পর থেকে ৬০ লাখের বেশি ইউক্রেনীয় নিজ দেশ ছেড়েছেন। অভ্যন্তরীণভাবে স্থানান্তরিত হয়েছেন ৫০ লাখেরও বেশি ইউক্রেনীয়।
রুশ আগ্রাসনের পর থেকেই ইউক্রেনকে সহায়তা করে আসছে পশ্চিমা দেশগুলো। এর মধ্যে সবচেয়ে বেশি সহায়তা করছে যুক্তরাষ্ট্র। যুদ্ধের পর থেকে এ পর্যন্ত কিয়েভকে ২০০ কোটি ডলারের মানবিক সহায়তা দিয়েছে ওয়াশিংটন। এ ছাড়া রুশ আক্রমণকে প্রতিহত করতে চার হাজার কোটি ডলারের সামরিক সহায়তা করেছে তারা।
More Stories
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
মাদুরোর আগে আর কোন কোন সরকারপ্রধানকে বন্দি করেছিল যুক্তরাষ্ট্র?
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে বন্দি করেছে যুক্তরাষ্ট্র—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণায় বিশ্বজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।...
হোয়াইট হাউসে ট্রাম্প–মামদানি বৈঠকে প্রশংসা আর সৌহার্দ্যের বার্তা
ওয়াশিংটনে হোয়াইট হাউসে শুক্রবার অনুষ্ঠিত হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির প্রথম আনুষ্ঠানিক বৈঠক। দুই...
