আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি স্বপ্ন দেখছে মানুষ ভোট বর্জন করবে, কিন্তু তা মানুষ করছে না। বিএনপির তাই স্বপ্ন ভঙ্গ হচ্ছে।
তিনি বলেন, বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ৪৫-৫০ শতাংশ ভোটার উপস্থিতি প্রমাণ করেছে শেখ হাসিনার অধীনে নির্বাচনে ভোটের প্রতি ভোটারদের আগ্রহ আছে।
সোমবার বিকেলে পল্লবীর হারুন মোল্লা ঈদগাঁও মাঠে আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর উত্তর এলাকার অন্তর্গত পল্লবী ও রূপনগর থানার ৬ টি ওয়ার্ডের ইউনিটসমূহের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, তাপমাত্রা কমার সঙ্গে লোডশেডিং কমে গেছে, লোডশেডিং আর থাকবে না। সয়াবিন তেলের দামও ১০ টাকা কমে গেছে। জিনিসপত্রের দাম আরও কমতে থাকবে। আপনাদের দুঃখ-কষ্ট আর থাকবে না। আমরা বাংলাদেশের জনগণের সঙ্গে আছি। আওয়ামী লীগ জনগণের সঙ্গে বেইমানি করবে না।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, লোডশেডিং নিয়ে বিএনপি কিছুদিন আগে তুলকালাম করেছে। অথচ তারা দিল খাম্বা, আমরা দিলাম বিদ্যুৎ। তাদের আমলে ছিল ৩২০০ মেগাওয়াট। আমরা সেটা নিয়ে এসেছি ২৭ হাজার মেগাওয়াটে।
তিনি বলেন, লোডশেডিংয়ের কারণ দেখিয়ে বিএনপি বলেছে, শেখ হাসিনা’র গদি নাকি আর নাই। শেখ হাসিনার ওপর আল্লাহর রহমত আছে। যে নেতা সারারাত জনগণের কথা ভাবে, সেই নেতাকে হটানো এত সহজ নয়।
ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।
More Stories
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
পালাই না- বড়াই করেও সবার আগে পালিয়েছেন হাসিনা : মির্জা ফখরুল
এনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ থেকে পালাই না- এমন বক্তব্য দিয়ে দীর্ঘদিন বড়াই করলেও বাস্তবে সবার আগে...
কেউ ভোট বানচালের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে: জামায়াত আমির
নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যদি কেউ ভোট বানচালের...
তারেক রহমান বিএনপি ছাড়া দেশকে সঠিকভাবে পরিচালনা করার অভিজ্ঞতা কোনো দলের নেই
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ এখন জানতে চায়, বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল এখন কোন...
পাকিস্তানে ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান, ওয়াটার স্যালুটে অভ্যর্থনা
পাকিস্তানের মাটিতে দীর্ঘ ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবর অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ...
