ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। রবিবার (৪ জুন) বেলা ৩টার দিকে গুলশানে পিটার হাসের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় জিএম কাদেরের সঙ্গে ছিলেন তার বিশেষ দূত মাসরুর মওলা।
বৈঠক প্রসঙ্গে জিএম কাদের বলেন, ‘দেশের চলমান রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। সামনে জাতীয় নির্বাচন। এ প্রসঙ্গে তিনি (পিটার হাস) আমাদের দলের অবস্থান জানতে চেয়েছেন। নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে নিজেদের মতামত জানিয়ে এসেছি।’
জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ দূত মাসরুর মওলা বলেন, ‘নির্বাচন প্রসঙ্গে আলোচনা হয়েছে। তিনি (পিটার হাস) জানতে চেয়েছেন আমরা (জাতীয় পার্টি) এককভাবে নির্বাচন করব নাকি জোটবদ্ধভাবে করব। আমাদের অবস্থান সম্পর্কে তাকে জানিয়েছি।’
এর আগে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি ঘোষণার পরও ঢাকায় পিটার হাসের বাসভবনে বৈঠক করেছিলেন জাতীয় পার্টির নেতারা। জাতীয় নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন জাতীয় পার্টির শীর্ষ নেতারা।
নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় পার্টির নীতিনির্ধারণ পর্যায়ের এক নেতা বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে সব সময়ই এক নিয়ামক শক্তি জাতীয় পার্টি। আমাদের দলের বিপুল জনসমর্থন রয়েছে। আওয়ামী লীগ, বিএনপির বাইরে এসে জনগণ এখন জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। আমাদের দলও সমৃদ্ধ হচ্ছে। এসব বিবেচনায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আজ আমাদের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেছেন।’
More Stories
জামায়াত জিতলে লাল ফিতার দৌরাত্ম্য, ঘুষের নামে ‘স্পিড মানি’ বন্ধ করা হবে: শফিকুর রহমান
ক্ষমতায় গেলে লাল ফিতার দৌরাত্ম্য বন্ধ করে ঘুষ ও চাঁদাবাজিমুক্ত একটি ব্যবসাবান্ধব রাষ্ট্র গড়ার অঙ্গীকার করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর...
আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা
৫৪তম জাতীয় দিবস (ইদ আল ইতিহাদ) উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের শাসকরা ৪৪০ বাংলাদেশি বন্দির রাজকীয় ক্ষমা ঘোষণা করেছে। এটি দেশটির...
ঢাকা-করাচি ফ্লাইটের জন্য আকাশসীমা ব্যবহার করতে দেবে কিনা, জানাল ভারত
দীর্ঘ বিরতির পর আগামী ২৯ জানুয়ারি থেকে আবারও সরাসরি আকাশপথে যুক্ত হচ্ছে ঢাকা ও করাচি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই ফ্লাইটটি...
গণভোটে ‘হ্যাঁ’ দিলে কী পাবেন, ‘না’ দিলে কী পাবেন না
‘পরিবর্তনের চাবি এবার আপনারই হাতে’ স্লোগানে গণভোট নিয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম চালাচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয়। শুক্রবার (২ জানুয়ারি) প্রধান উপদেষ্টার...
কোনো আপস নয়, আমরা নতুন করে শুরু করব: মাহফুজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার কথা আগেই জানিয়েছিলেন জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির নেতা ও অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
