পূর্ব ভারতের ওডিশা রাজ্যের বালাসোরে ট্রেন দুর্ঘটনায় মৃত মানুষদের মধ্যে এখনো কোনো বাংলাদেশি নাগরিকের নাম পাওয়া যায়নি। সরকারিভাবেও এখনো কোনো তথ্য কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনের হাতে আসেনি। তবে ৬-৭ জন সামান্য আহত হওয়ার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন উপহাইকমিশন।
উপহাইকমিশন সূত্র জানায়, এ দুর্ঘটনায় বাংলাদেশের ৬-৭ জন সামান্য আহত হয়েছেন। তবে কেউ মারা যাননি। ইতিমধ্যে উপহাইকমিশনের দ্বিতীয় সচিবের নেতৃত্বে তিন সদস্যের একটি দল ওডিশার উদ্দেশে রওনা দিয়েছে। তারা গেলে বাংলাদেশি কেউ হতাহত হয়েছেন কি না, সেটা বিস্তারিত জানাতে পারব।
সূত্র জানায়, আহত ব্যক্তিদের মধ্যে দুজনের নাম পরিচয় জানা গেছে। তারা হলেন রাজশাহীর রাসেলুজ্জামান ও বগুড়ার হাবিবুর রহমান। তিনি আরও বলেন, কাল রাত থেকে হটলাইন সচল রয়েছে। রাসেলের আত্মীয় পরিচয় দিয়ে এক ব্যক্তি হটলাইনে জানিয়েছেন, রাসেল এখন ওডিশার হাসপাতালে চিকিৎসাধীন। হাবিবুর রহমানের নাম পাওয়া গেছে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রীর অফিস নবান্নের তালিকা থেকে উপহাইকমিশনের পক্ষ থেকে এখনো আহত দুই ব্যক্তির বিষয়টি যাচাই করা যায়নি।
আরেকটি সূত্রের খবর, ওই ট্রেনের এক বাংলাদেশি যাত্রী ঘটনাস্থল থেকে টেলিফোনে জানিয়েছেন, তাঁর বগিতে সাত থেকে আটজন বাংলাদেশি ছিলেন।
উপহাইকমিশনের মুখপাত্র বলেন, কর্মকর্তাদের ওডিশায় পৌঁছাতে সমস্যা হচ্ছে, কারণ রাস্তায় অনেক গাড়ি আটকে রয়েছে। কলকাতা থেকে ওডিশা হয়ে দক্ষিণ ভারতগামী অসংখ্য ট্রেনের যাত্রা বাতিল হয়ে গেছে বা অন্য রুটে চালানো হচ্ছে বলে দক্ষিণ-পূর্ব রেলওয়ে জানিয়েছে।
More Stories
বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রণয় ভার্মা
শান্তিপ্রিয় বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, আমরা একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপ্রিয়, প্রগতিশীল...
শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা
বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, শুধুমাত্র পক্ষপাতদুষ্ট ও সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী...
জামায়াতের সঙ্গে আলোচনাকে নিয়মিত বৈঠকের প্রেক্ষাপটে দেখা উচিৎ: ভারত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এ বছরের শুরুর দিকে ভারতের একজন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছিলেন। বার্তা সংস্থা রয়টার্সের...
বাংলাদেশের সঙ্গে যোগাযোগের একাধিক চ্যানেল খোলা রয়েছে: ভারতের সেনাপ্রধান
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, ‘যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের...
ঢাকা-করাচি ফ্লাইটের জন্য আকাশসীমা ব্যবহার করতে দেবে কিনা, জানাল ভারত
দীর্ঘ বিরতির পর আগামী ২৯ জানুয়ারি থেকে আবারও সরাসরি আকাশপথে যুক্ত হচ্ছে ঢাকা ও করাচি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই ফ্লাইটটি...
এবার কলকাতা উপ-হাইকমিশনে ভিসা সেবা বন্ধ করেছে বাংলাদেশ
দিল্লি-আগরতলার পর এবার কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসা ছাড়া অন্য সব ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ।...
