মধ্য প্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের কমলনগরের দু’জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মো.আহাদ (৩৭) ও মো.সিদ্দিক(৩২)। তারা সম্পর্কে ফুফাতো- মামাতো ভাই। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ১০ টার দিকে ওমানের আল আরাকী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আহাদ কমলনগর উপজেলার চর ফলকন গ্রামের আব্দুর রশিদের ছেলে এবং সিদ্দিক একই গ্রামের আবু তাহেরের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে নিহত আহাদের মামা স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম খলিল সড়ক দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউপি সদস্য ইব্রাহিম খলিল জানান, আহাদ ও ছিদ্দিক দু’জনে ওমানে রংমিস্ত্রির কাজ করে। সকালে রং কেনার জন্য তারা ওমানের আল আরাকী থেকে ইবরি শহরে যাচ্ছিল। এসময় রাস্তা পারাপারের সময় একটি প্রাইভেটকার চাপা দিলে ঘটনাস্থলে আহাদ মারা যায়। গুরুতর আহত হয় ছিদ্দিক। পরে ওমানের স্থানীয় হাসপাতালে মৃত্যুবরণ করেন।
নিহতদের লাশ দেশে আনতে এবং তাদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করতে প্রবাসী কল্যাণ মন্ত্রনালয়ের কাছে দাবি করে তাদের পরিবার।
More Stories
শিগগিরই কুয়েত-সৌদি হয়ে ঢাকায় ফ্লাইট চলাচল শুরু
মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের মধ্যে শিগগরিই কুয়েত থেকে সৌদি আরব হয়ে ঢাকায় নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশাবাদ জানিয়েছে কুয়েতস্থ বাংলাদেশের...
লস এঞ্জেলেস কনস্যুলেটে মুক্তিযোদ্ধাদের অবমাননা: প্রবাসে নতুন বিতর্ক
লস এঞ্জেলেসে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট লস এঞ্জেলেস-কে ঘিরে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত...
লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে সাগরে প্রাণ গেলো সুনামগঞ্জের ৫ যুবকের
লিবিয়া থেকে নৌকাযোগে সাগর পাড়ি দিয়ে গ্রীসে যাওয়ার পথে সুনামগঞ্জের একই গ্রামের ৩ জনসহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায়...
সিডনিতে প্রথমবার ক্রিকেটারদের নিলাম, শুরু হচ্ছে বাংলা হানড্রেড লিগ
অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথমবারের মতো আইপিএল আদলে ক্রিকেটারদের নিলাম অনুষ্ঠিত হয়েছে। সিডনির ল্যাকেম্বা লাইব্রেরি হলে অনুষ্ঠিত এই ব্যতিক্রমধর্মী আয়োজন ঘিরে প্রবাসী...
যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘ভয়ংকর’ ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ
মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ করেছে দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি...
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশিসহ উদ্ধার ২৬
উত্তর আফ্রিকা থেকে রাবার বোটে চড়ে ইউরোপে পৌঁছানোর সময় গ্রিস উপকূলে ২১ বাংলাদেশিসহ ২৬ জনকে উদ্ধার করা হয়েছে। যাত্রাপথে খাবার...
