ঢাকা বিমানবন্দর এলাকায় ১৫ বছর ধরে প্রবাসীদের কাছ থেকে টাকা-পয়সাসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে আসছে একটি চক্র। এ পর্যন্ত তিন শতাধিক প্রবাসীকে অজ্ঞান করে তাদের মালামাল ও টাকা ছিনিয়ে নিয়েছে চক্রের সদস্যরা। চক্রটির মূলহোতা আমির হোসেন (৫২) ও তার তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১।
শনিবার রাজধানীর বিমানবন্দর ও কদমতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের। রোববার রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তার অপর তিনজন হলো- লিটন মিয়া ওরফে মিল্টন (৪৮), জাকির হোসেন (৪০) ও আবু বক্কর সিদ্দিক ওরফে পারভেজ (৩৫)।
র্যাব জানিয়েছে, এই চক্রের সর্বোচ্চ সদস্য সংখ্যা ১০ জন। দলনেতা আমির হোসেনের বিরুদ্ধে অজ্ঞান ও মলম পার্টি সংক্রান্ত ১৫টিরও বেশি মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, অজ্ঞান পার্টি চক্রটির সদস্যরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে হাতে পাসপোর্ট ও লাগেজ নিয়ে নিজেরা প্রবাস ফেরত ছদ্মবেশ ধারণ করত। প্রবাসীরা বিমানবন্দর থেকে বের হলে তাদের পিছু নিত তারা। কুশল বিনিময় করে চক্রের অন্য সদস্যদের নিকটাত্মীয় বলে পরিচয় করিয়ে দেয়। একসঙ্গে বাসের টিকিট কেটে যাত্রা শুরু করত। পাশাপাশি সিটে বসে কৌশলে প্রবাসীকে চেতনানাশক ওষুধ মিশ্রিত বিস্কুট খাইয়ে অচেতন করত। পরে প্রবাসীর পকেটে থাকা লাগেজের টোকেন নিয়ে পথে নেমে ওই টোকেন দেখিয়ে বাস থেকে লাগেজ নিয়ে চলে যেত তারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চক্রটির হোতা আমির হোসেন বিমানবন্দর এলাকায় ফাস্টফুডের দোকানে চাকরির আড়ালে অজ্ঞান পার্টির চক্র নিয়ন্ত্রণ করে। ১৫ বছর ধরে প্রবাসীদের কাছ থেকে তাদের টাকা-পয়সা ও মালামাল লুট করে আসছে। তার গ্রামের বাড়ি বরিশাল জেলায়।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
