সমুদ্র সৈকতে বনভোজন ও ফ্যামিলি ডে’র আয়োজন করেছে ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাব। এ উপলক্ষে রবিবার ভোরে প্যারিস থেকে বাসযোগে গন্তব্যের দিকে রওনা দেয় প্রেসক্লাব টিম। সৈকতে পৌঁছে সাংবাদিকরা বাঙালি খাবার দিয়ে দুপুরের খাওয়া শেষ করেন।
এরপর সবাই দল বেঁধে সমুদ্র স্নান, সাঁতার ও নানা খেলাধুলায় মেতে ওঠেন।
বনভোজনে আগত পরিবারগুলো ছেলেমেয়ে ও বন্ধু-বান্ধবদের নিয়ে বসে পড়েন খোশ গল্প আর আনন্দ আড্ডায়।
সৈকতে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ফ্রান্স প্রতিনিধি মোসাদ্দেক হোসেন সাইফুলের পরিচালনায় ও প্রেসক্লাব সভাপতি ফেরদৌস করিম আখন্জির সভাপতিত্বে অতিথিদের জন্য নানা রকম খেলাধুলা, নারীদের ‘বালিশ বদল’, গান, কবিতা ও কৌতুক আয়োজন শেষে সেরাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু তাহির, সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক, সহ-সভাপতি নয়ন মামুন, কোষাধক্ষ্য মাজহারুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মুনমুন আক্তার, প্রচার সম্পাদক তাঞ্জু চৌধুরী, সহ-প্রচার সম্পাদক মাসুদ আহমদ, সহ-ক্রীড়া সম্পাদক রশিদ আহমদ চৌধুরী, নির্বাহী সদস্য আবদুল্লাহ আল মামুন, সদস্য তানিয়া, হিফজুর রহমান ও নুরউল্লাহ প্রমুখ।
More Stories
শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান : জর্জিয়া অঙ্গরাজ্য থেকে বিশেষ সম্মাননা
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিশেষ রেজ্যুলেশন প্রদান করা হয়েছে।...
শিগগিরই কুয়েত-সৌদি হয়ে ঢাকায় ফ্লাইট চলাচল শুরু
মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের মধ্যে শিগগরিই কুয়েত থেকে সৌদি আরব হয়ে ঢাকায় নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশাবাদ জানিয়েছে কুয়েতস্থ বাংলাদেশের...
লস এঞ্জেলেস কনস্যুলেটে মুক্তিযোদ্ধাদের অবমাননা: প্রবাসে নতুন বিতর্ক
লস এঞ্জেলেসে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট লস এঞ্জেলেস-কে ঘিরে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত...
লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে সাগরে প্রাণ গেলো সুনামগঞ্জের ৫ যুবকের
লিবিয়া থেকে নৌকাযোগে সাগর পাড়ি দিয়ে গ্রীসে যাওয়ার পথে সুনামগঞ্জের একই গ্রামের ৩ জনসহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায়...
সিডনিতে প্রথমবার ক্রিকেটারদের নিলাম, শুরু হচ্ছে বাংলা হানড্রেড লিগ
অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথমবারের মতো আইপিএল আদলে ক্রিকেটারদের নিলাম অনুষ্ঠিত হয়েছে। সিডনির ল্যাকেম্বা লাইব্রেরি হলে অনুষ্ঠিত এই ব্যতিক্রমধর্মী আয়োজন ঘিরে প্রবাসী...
যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘ভয়ংকর’ ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ
মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ করেছে দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি...
