সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সাম্প্রতিক বন্যায় ছয় জন প্রবাসী নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বার্তা সংস্থা রয়টার্স ও আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়।
ইউএই’র স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক টুইটার ভিডিওবার্তায় জানায়, ছয় এশীয় প্রবাসীর মৃত্যু হয়েছে। আরও যারা আটকা পড়েছেন তাদেরকে উদ্ধারে অভিযান চলছে।
আরব আমিরাতের শারজাহ ও ফুজায়রাহ শহরের অবস্থা সবচেয়ে খারাপ। বুধবার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়। শহর দুটিতে পানিবন্দি হয়ে আছেন কয়েক হাজার বাসিন্দা। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি। রাস্তাঘাট প্লাবিত হওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ। শহরের বিভিন্ন স্থানে পানির উপরে ভেসে থাকতে দেখা যায় যানবাহন।
তবে, দেশটির বিভিন্ন শহর বন্যার কবলে পড়লেও দুবাই ও রাজধানী আবুধাবিতে বৃষ্টির পরিমাণ কিছুটা কম বলে জানা গেছে।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
