চলে গেলেন বাংলাদেশে নজরুল সঙ্গীতচর্চায় উল্লেখযোগ্য নাম বিপাশা গুহঠাকুরতা। শুক্রবার দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার মা অনুপা দেওয়ানজী।
বিপাশার ঘনিষ্টজনরা বলছেন, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন এই শিল্পী। ঈদের পরেই তার বাইপাস সার্জারি করার কথা ছিল। তার আগেই পরলোকে যাত্রা করলেন গুণী এই নজরুল সঙ্গীতশিল্পী।
এর আগে শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলচ্চিত্র নির্মাতা অনিমেষ আইচ জানান, অত্যন্ত দুঃখজনক সংবাদ জানলাম মাত্রই। আমাদের মামী বিশিষ্ট সঙ্গীতশিল্পী বিপাশা গুহঠাকুরতা কিছুক্ষণ আগে জীবন মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছেন। তার পরলোক যাত্রা আনন্দময় হোক।
শিল্পী বিপাশা গুহঠাকুরতা বাংলাদেশে নজরুল সঙ্গীতচর্চায় একটি উল্লেখযোগ্য নাম। আশির দশকের শেষ ভাগ থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি একনিষ্ঠভাবে নজরুল সঙ্গীত চর্চায় মগ্ন ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স ডিগ্রিধারী এই শিল্পী গান শিখেছেন সঙ্গীত ভবন ও নজরুল ইন্সটিটিউট থেকে। তিনি আলোচিত ফেসবুক গ্রুপ ‘প্রসঙ্গ নজরুল-সঙ্গীত’-এর অন্যতম প্রতিষ্ঠাতা এবং অ্যাডমিন ছিলেন।
More Stories
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
পালাই না- বড়াই করেও সবার আগে পালিয়েছেন হাসিনা : মির্জা ফখরুল
এনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ থেকে পালাই না- এমন বক্তব্য দিয়ে দীর্ঘদিন বড়াই করলেও বাস্তবে সবার আগে...
কেউ ভোট বানচালের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে: জামায়াত আমির
নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যদি কেউ ভোট বানচালের...
তারেক রহমান বিএনপি ছাড়া দেশকে সঠিকভাবে পরিচালনা করার অভিজ্ঞতা কোনো দলের নেই
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ এখন জানতে চায়, বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল এখন কোন...
পাকিস্তানে ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান, ওয়াটার স্যালুটে অভ্যর্থনা
পাকিস্তানের মাটিতে দীর্ঘ ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবর অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ...
