বাংলাদেশে বিদেশি কোম্পানি দিন দিন ভালো করছে। এর ফলে কোরিয়ার নতুন কোম্পানি এ দেশে বিনিয়োগে আগ্রহী হয়ে উঠেছে।
শনিবার (১৯ মার্চ) বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন ও ডিক্যাব সদস্যরা নরসিংদীতে স্যামসাং ফেয়ার ইলেকট্রনিক্স ফ্যাক্টরি পরিদর্শন করেন। সেখানে রাষ্ট্রদূত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
তিনি বলেন, কোরিয়া বাংলাদেশে বিনিয়োগে ৫ম স্থানে আছে। বর্তমানে ১ দশমিক ৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে। তবে কিছু চ্যালেঞ্জ রয়েছে, ভালো বিষয় হল বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা দিন দিন ভালো হচ্ছে।
তিনি জানান, কাস্টমস ব্যবস্থপনায় কিছু সমস্যায় পড়তে হয়।
রাশিয়া- ইউক্রেন যুদ্ধ সংকট নিয়ে দূতাবাস বাংলাদেশের প্রভাব পর্যবেক্ষণ করছে। তবে যুদ্ধের কারণে ব্যবসা বাণিজ্যে খুব একটা প্রভাব পড়েনি বলেও তিনি জানান।
রাষ্ট্রদূত বলেন, ৩০০ কোরিয়া কোম্পানি বাংলাদেশে কাজ করছে। ৭২ কোম্পানি ইপিজেড গুলোতে কাজ করে। অধিকাংশ কোম্পানি রেডিমেন্ট গার্মেন্টস কোম্পানিতে কাজ করে। ভিন্ন সেক্টরে কোরিয়া কোম্পানি বিনিয়োগের জন্য দূতাবাস কাজ করে যাচ্ছে।
ফেয়ার গ্রুপের হেড অব মার্কেটিং মোহম্মদ মেসবাহ উদ্দিন বলেন, বাংলাদেশ একটি বড় বাজার তৈরি হয়েছে। প্রতিবছর ৩ কোটি মোবাইল বিক্রি হয় এ দেশে। বর্তমানে বাংলাদেশে ৫ বিলিয়ন ডলার বাজার প্রস্তুত হয়ে দাঁড়িয়েছে।
এসময় ফেয়ার গ্রুপের পরিচালক মোস্তাসিন দালান, ডিক্যাব সভাপতি রেজাউল করিম লোটাস, সাধারণ সম্পাদক এ কে এম মঈন উদ্দিন বক্তব্য রাখেন।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
