ইউক্রেন ও রাশিয়ার মধ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইউক্রেনে স্বল্প সময়ের মধ্যে সাড়ে ৮ হাজার সেনা মোতায়েনের জন্য সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উদ্ধৃত করে মঙ্গলবার (২৫ জানুয়ারি) সংবাদ মাধ্যমগুলো একথা জানায়।
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইউক্রেনে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে রাশিয়া। এ অভিযান চালানোর জন্য ইউক্রেন সীমান্তবর্তী এলাকায় প্রায় এক লাখ সেনা মোতায়েন করেছে মস্কো। তবে পশ্চিমা দেশগুলোর করা অভিযোগ বরাবরই অস্বীকার করছে রাশিয়া।
বিবিসি জানায়, ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন যুক্তরাজ্য, ফ্রান্স, পোল্যান্ড, ইতালি ও ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো প্রধানরা।
বৈঠক শেষে জো বাইডেন বলেন, ‘ইউরোপীয় নেতাদের সঙ্গে খুবই ভালো একটি বৈঠক হয়েছে। ইউরোপের সব নেতারাই ঐক্যমতে আছেন।’
ডাউনিংস্ট্রিটের একজন মুখপাত্র বলেন, ‘রাশিয়ার ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় আন্তর্জাতিক ঐক্যের বিষয়ে সবই গুরুত্ব আরোপ করেছেন।’
More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
