জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসসা ইউসেফ ইসা আল দুহালান।
রোববার (২৬ ডিসেম্বর) সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন সৌদি রাষ্ট্রদূত।
এ সময় স্পিকার বলেন, ‘সৌদি আরব বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু। বাংলাদেশ থেকে অধিক সংখ্যক দক্ষ কর্মী নেওয়া সৌদি আরবে একটি প্রশংসনীয় উদ্যোগ।’ তিনি বাংলাদেশের উন্নয়নে সৌদি আরবের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সৌদি আরবের রাষ্ট্রদূত স্পিকারকে বাংলাদেশ-সৌদি আরব কূটনৈতিক সম্পর্কের ৪৫তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার আমন্ত্রণ জানালে তিনি তা গ্রহণ করেন। এ সময় রাষ্ট্রদূত বলেন, ‘দুই দেশের সংসদ ও জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধিতে সংসদীয় মৈত্রী গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’
স্পিকারের সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাতের সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
More Stories
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
পালাই না- বড়াই করেও সবার আগে পালিয়েছেন হাসিনা : মির্জা ফখরুল
এনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ থেকে পালাই না- এমন বক্তব্য দিয়ে দীর্ঘদিন বড়াই করলেও বাস্তবে সবার আগে...
কেউ ভোট বানচালের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে: জামায়াত আমির
নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যদি কেউ ভোট বানচালের...
তারেক রহমান বিএনপি ছাড়া দেশকে সঠিকভাবে পরিচালনা করার অভিজ্ঞতা কোনো দলের নেই
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ এখন জানতে চায়, বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল এখন কোন...
পাকিস্তানে ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান, ওয়াটার স্যালুটে অভ্যর্থনা
পাকিস্তানের মাটিতে দীর্ঘ ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবর অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ...
