লিবিয়া উপকূলে দুটি নৌকা ডুবে ১৬৪ জনের মৃত্যু হয়েছে। গত সপ্তাহে এ ঘটনা ঘটলেও মঙ্গলবার জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা এ তথ্য জানিয়েছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মুখপাত্র (আইওএম) সাফা এমসেহলি জানিয়েছেন, শুক্রবার ভূমধ্যসাগরে একটি নৌকা ডুবে যাওয়ার খবর পান তারা। এতে অন্তত ১০২ জনের মৃত্যু হয়। আট জনকে জীবিত উদ্ধার করে উপকূলে নিয়ে আসা হয়েছে।
দ্বিতীয় নৌকাডুবির ঘটনা ঘটে শনিবার। লিবিয়ার কোস্টগার্ড অন্তত ৬২টি মৃতদেহ উদ্ধার করে। একই দিন তৃতীয় একটি নৌকা আটক করতে সক্ষম হয় তারা। সেখান থেকে অন্তত ২১০ জন শরণার্থীকে উদ্ধার করা হয়েছে।
এমসেহলি জানান, চলতি বছর ভূমধ্যসাগরের প্রধান রুটটি দিয়ে অবৈধভাবে ইউরোপ যাওয়ার চেষ্টাকালে প্রায় এক হাজার ৫০০ মানুষের মৃত্যু হয়েছে।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
