করোনায় সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবেলায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৮০ হাজার শ্রমিক নেওয়ার ঘোষণা দিয়েছে ইতালি। সম্প্রতি দেশটির বেশকয়েকটি গণমাধ্যমে এমন তথ্য প্রকাশ করা হয়েছে।
এসব পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, করোনার পরে ইতালির অর্থনৈতিক সংকট মোকাবিলা ও অবৈধপথে দেশটিতে প্রবেশ বন্ধ করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৮০ হাজার স্থায়ী ও অস্থায়ী বিদেশি শ্রমিক নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
তবে বিষয়টি এখনো দেশটির মন্ত্রিপরিষদে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ধারণা করা হচ্ছে, চলতি মাসে অর্থাৎ বড়দিনের আগেই এ বিষয়ে দেশটির মন্ত্রিপরিষদ চূড়ান্ত অনুমোদন দিবে।
এ বিষয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লুসিয়ানা লামরজেসে ইতালির গণমাধ্যমে বলেন, ‘আমরা অবৈধপথে ইতালিতে প্রবেশ বন্ধ করতে নতুন করে বিভিন্ন দেশ থেক ৮০ হাজার কর্মী নিতে কাজ শুরু করছি। খুব শিগগিরই আমরা এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবো।
এছাড়া এ তালিকায় বাংলাদেশ থাকবে কিনা এ বিষয়ে ইতালির কোন গণমাধ্যম স্পষ্ট করে কিছু না বললেও রোমস্থ বাংলাদেশ দূতাবাস বলছে তালিকায় বাংলাদেশের থাকার কথা।
দূতাবাসের কাউন্সিলর এরফানুল হক (শ্রম) বলেন, ‘এ বছরের জুলাইতে ইতালির মন্ত্রিপরিষদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। সেসময় তারা আমাদের বলেছে পরবর্তীতে বাংলাদেশ থেকে বৈধপথে শ্রমিক নিতে ইচ্ছুক তারা। তবে এখুনি নিশ্চিত করে বলা যাচ্ছে না বাংলাদেশের নাম।’
সম্প্রতি বাংলাদেশের সঙ্গে ইতালির স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেডিউর ফর রিটার্ন অব ইরেগুলার বাংলাদেশি ন্যাশনাল লিভিং ইন ইউরোপ (এসওপিওঁ) চুক্তি অনুযায়ী ‘দেশটিতে বসবাসরত অবৈধ বাংলাদেশিদের ফেরত নিতে ইতালি সরকারের সঙ্গে যে চুক্তি হয়েছে, সেই চুক্তি অনুযায়ী বাংলাদেশ কাজ করলে দেশটির সঙ্গে শ্রমবাজার চালু রাখবে।
উল্লেখ্য, দীর্ঘ ৮ বছর পর গত বছর বাংলাদেশকে কালোতালিকা থেকে বাদ দিয়ে বাংলাদেশ থেকে বৈধপথে শ্রমিক নেওয়ার ঘোষণা দিয়েছিল ইতালি। তবে করোনা ও বিভিন্ন কারণে সীমিতসংখ্যক বাংলাদেশি ইতালিতে প্রবেশের সুযোগ পেয়েছিলেন।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
