জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘রাষ্ট্রধর্ম ইসলাম পরিবর্তন করার সাহস ক্ষমতা কারো নেই। সরকারের একজন প্রতিমন্ত্রী রাষ্ট্রধর্ম ইসলাম পরিবর্তন করার ঘোষণা দিয়ে গর্হিত কাজ করেছেন। তিনি সংবিধান সংরক্ষণের শপথ ভঙ্গ করেছেন। হুসেইন মুহম্মদ এরশাদ ও সেনাবাহিনীকে কটূক্তি করেছেন তিনি। তাকে ক্ষমা চাইতে হবে।’
শনিবার দলের বনানী কার্যালয়ে জাপার গাজীপুর মহানগর এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেছেন বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। সংবিধানে রাষ্ট্রধর্ম যোগ করায় সম্প্রতি তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান প্রয়াত রাষ্ট্রপতি এরশাদের সমালোচনা করেছেন। রাষ্ট্রধর্ম বাদ দেওয়ার কথা বলেছেন। জাপা তার বক্তব্যের প্রতিবাদে কয়েকদিন ধরেই মুখর। এ নিয়ে মুখ খুললেন দলের চেয়ারম্যানও।
জিএম কাদের বলেন, ‘২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাস করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। তাতে রাষ্ট্রধর্ম ইসলাম সমুন্নত রয়েছে। প্রতিমন্ত্রী তা বাদ দেওয়ার কথা বলে আওয়ামী লীগের দলীয় শৃঙ্খলাও ভেঙেছেন। তিনি ক্ষমা না চাইলে দেশের মানুষ একদিন বিচার করবেন। এরশাদ ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করার সঙ্গে সঙ্গে সকল ধর্মের অধিকার সাংবিধানিকভাবেই নিশ্চিত করেছিলেন।’
জাপা চেয়ারম্যান আবারও বলেছেন, ‘নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন গঠনে সংবিধান অনুযায়ী আইন করতে হবে। সার্চ কমিটির মাধ্যমে যে নির্বাচন কমিশন গঠন করা হচ্ছে, তা ফুটবল খেলায় একটি দলের পক্ষ থেকে রেফারি নিয়োগের মতো। আইন করে, উপযুক্ত ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের সময় সকল ক্ষমতা তাদের হাতে দিতে হবে।’
সভায় আরও বক্তৃতা করেন জাপার প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, মীর আব্দুস সবুর আসুদ, মো. রেজাউল ইসলাম ভুঁইয়া প্রমুখ।
More Stories
আমেরিকা-ভারতের গোলামি করতে চায় জামায়াত: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জামায়াতে ইসলামী ইসলামের নামে মিথ্যাচার করছে। মুখে ইসলামের...
১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে : হাসনাত
আগামী ১২ তারিখ ভোটের মাধ্যমে তাদের দাফন সম্পন্ন হবে। সেদিন শুধু তাদের আনুষ্ঠানিক জানাজা হবে। রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে...
টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি করছে একটি দল: জামায়াত আমীর
টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি শুরু করেছে একটি দল। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর শফিকুর রহমান। নারীদের ইজ্জত...
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি
জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দীকা বলেছেন, ‘নারীরা জামায়াতের শীর্ষ পদে আসতে পারবেন না—এটি মেনেই আমরা রাজনীতি করি’। রোববার...
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
