সৌদি আরবের দক্ষিণাঞ্চলের জিজান শহরে কিং আবদুল্লাহ বিমানবন্দরে ড্রোন হামলায় ৩ বাংলাদেশিসহ ১০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল শুক্রবার এ হামলা চালানো হয়। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএর বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে রয়টার্স।
সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, আহত ১০ জনের মধ্যে ৩ বাংলাদেশি ছাড়াও ৬ সৌদি ও সুদানের ১ নাগরিক রয়েছেন। গতকালের হামলায় বিমানবন্দরের সম্মুখভাগের কয়েকটি জানালা ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছেন ওই মুখপাত্র।
২০১৫ সাল থেকে ইয়েমেনে সরকার ও ইরানসমর্থিত হুতি বিদ্রোহীদের মধ্যে লড়াই চলে আসছে। সে সময় রাজধানী সানা আক্রমণ করে মানসুর হাদির সরকারকে ক্ষমতাচ্যুত করে হুতি বিদ্রোহীরা। পরে ২০১৫ সালের মার্চে হাদি সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে দেশটিতে সামরিক হস্তক্ষেপ করে সৌদির নেতৃত্বাধীন সামরিক জোট।
এসবের জের ধরে সৌদি আরবে এর আগেও দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। তবে গতকালের হামলার পর তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত দায় স্বীকার করা হয়নি।।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
