লন্ডনে খুন হওয়া ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষিকা সাবিনা নেসাকে দুই ফুট লম্বা একটি অস্ত্র দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে বলে জানিয়েছেন লন্ডন মেট্রোপলিটন পুলিশ। হত্যাকাণ্ডের সময়কার সিসিটিভি ফুটেজ থেকে বিষয়টি পুলিশ জানতে পেয়েছে বলে বৃহস্পতিবার এক ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
পুলিশ ওই ঘটনার জড়িত সন্দেহে গ্রেফতার আলবেনীয় নাগরিক কচি সেলামাজের (৩৬) বিরুদ্ধে হত্যার অভিযোগ এনেছে পুলিশ।তাকে বৃহস্পতিবার আদালতে তোলা হবে বলে পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, কচি আগে ডোমিনসের ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতেন।
সাসেক্সের ইস্টবোর্নের বাসিন্দা কচির এর আগে কোনো অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা ছিল না বলে জানিয়েছে পুলিশ। ইস্টবোর্নের একটি ফ্ল্যাটে প্রেমিকার সঙ্গে বাস করতেন কচি। তবে সম্প্রতি তার প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভেঙে যায়।
হত্যাকাণ্ডের দিন কচি সাবিনার বাড়ির কাছের ওই পার্কে প্রায় দেড় ঘণ্টা অপেক্ষা করছিলেন বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে।
গত ১৭ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাওয়ার পর বাড়ি থেকে মাত্র পাঁচ মিনিট দূরত্বে খুন হন সাবিনা নেসা।
দক্ষিণ লন্ডনের এক স্কুলের শিক্ষক ছিলেন সাবিনা নেসা। ২৮ বছর বয়সী এই ব্রিটিশ-বাংলাদেশি পড়াশোনা করেছেন গ্রিনিচ বিশ্ববিদ্যালয়ে। তার স্কুলের প্রধান শিক্ষক সাবিনা নেসাকে একজন ‘মেধাবী, দয়ালু এবং নিবেদিতপ্রাণ’ শিক্ষক বলে বর্ণনা করেছেন।
সাবিনা নেসার পৈতৃক বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায়। যুক্তরাজ্যের বেডফোর্ডশায়ারের একটি ছোট্ট শহরে স্যান্ডিতে থাকেন তার পরিবার। বাবা আবদুর রউফ কাজ করেন স্যান্ডির একটি রেস্টুরেন্টে।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
