মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে ৪৬ মাসের কারাদণ্ড দিয়েছেন টেক্সাসের আদালত।
দণ্ডিত ব্যক্তির নাম মোহাম্মদ মিলন হোসেন। তার বয়স ৪১ বছর। এক সময় তিনি মেক্সিকোর তাপাচুলার বাসিন্দা ছিলেন। মানব পাচারের এ মামলায় মোক্তার হোসেন নামে আরও এক বাংলাদেশির নাম এসেছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এই রায়ের খবর প্রকাশ করে বুধবার তাদের ওয়েবসাইটে।
মামলার নথিতে বলা হয়েছে, ২০১৭ সালের মার্চ থেকে ২০১৯ সালের জুনের মধ্যে বাংলাদেশ, দক্ষিণ ও মধ্য আমেরিকা এবং মেক্সিকোর মানব পাচারকারীদের টাকার বিনিময়ে কাগজপত্র ছাড়াই বিপুল সংখ্যক মানুষকে মার্কিন সীমান্তে পৌঁছে দিতে সহযোগিতা করেছেন বাংলাদেশি মিলন।
লোকজনকে যুক্তরাষ্ট্রে পাঠানোর আগে মেক্সিকোতে তাপাচুলার একটি হোটেলে রাখার পর সেখান থেকে তাদের মেক্সিকোর মন্টেরিতে পাঠানোর জন্য টিকিটসহ অন্যান্য সহায়তা করতেন মিলন। তার সহযোগী মোক্তার হোসেন মন্টেরি থেকে তাদের অবৈধভাবে মানব পাচারের এই আন্তর্জাতিক চক্র বাংলাদেশের অভিবাসনপ্রত্যাশীদের জীবনকে ঝুঁকিতে ফেলছে বলে জানান যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সহকারী অ্যাটর্নি জেনারেল কেনেথ এ পোলাইট জুনিয়র।
তিনি বলেন, ‘মিলন হোসেনের মতো মানব পাচারকারীদের ধরে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর পাশাপাশি অভিবাসীদের যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে পাঠানোর প্রক্রিয়ায় জড়িত, তাদের মূলোৎপাটনে বিচার বিভাগ দেশে ও বিদেশে অংশীদারদের নিয়ে তৎপরতা অব্যাহত রাখবে।’
সাদার্ন ডিস্ট্রিক্ট অব টেক্সাসে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত সহকারী অ্যাটর্নি জেনিফার বি লোয়েরি বলেন, এই অপরধীদের কাছে ‘মানুষের জীবনের চেয়ে টাকা বড়।’
তিনি আরও বলেন, ‘হোসেনের মতো মানব পাচারকারীরা মারাত্মক বিপদের মধ্যে ঠেলে দেয় অভিবাসীদের। তাদের অনেকে গুরুতরভাবে আহত হন, মৃত্যুও ঘটে অনেকের।’
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
