কৃষক দলের নবনির্বাচিত কমিটির নেতাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জবরদখল করে দেশে যে সরকার ক্ষমতায় বসে আছে, তাদের সরাতে ভূমিকা রাখবে কৃষক দল।
গৃহবন্দি আমাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি আন্দোলন এবং বিদেশে নির্বাসিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রেও কৃষক দল ভূমিকা রাখবে। আমাদের ৩৫ লাখের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। এ অবস্থায় আমাদের দায়িত্ব হচ্ছে নিজেদের সংগঠিত করে ঐক্য সৃষ্টি করে আন্দোলনে নামা।
মঙ্গলবার দুপুরে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে এসব কথা বলেন তিনি। এর আগে কৃষক দলের নবনির্বাচিত কমিটির নেতারা বিএনপির মহাসচিবের সঙ্গে দেখা করে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বিএনপির মহাসচিব বলেন, জাতির একটা যুগসন্ধিক্ষণে কৃষক দলের কমিটি ঘোষণা হয়েছে। সুতরাং, তাদের দায়িত্ব অনেক বেশি। বিশেষ করে অতি দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন করা। একই সঙ্গে যে মানুষকে কেন্দ্র করে এ দলটি গঠন করেছিলেন জিয়াউর রহমান, সেই কৃষকদের সংগঠিত করা। অতীতে যারা কৃষক দল করেছেন, তাদের সঙ্গে নিয়ে কমিটি পূর্ণাঙ্গ করার আহ্বান জানান বিএনপির মহাসচিব।
More Stories
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
পালাই না- বড়াই করেও সবার আগে পালিয়েছেন হাসিনা : মির্জা ফখরুল
এনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ থেকে পালাই না- এমন বক্তব্য দিয়ে দীর্ঘদিন বড়াই করলেও বাস্তবে সবার আগে...
কেউ ভোট বানচালের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে: জামায়াত আমির
নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যদি কেউ ভোট বানচালের...
তারেক রহমান বিএনপি ছাড়া দেশকে সঠিকভাবে পরিচালনা করার অভিজ্ঞতা কোনো দলের নেই
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ এখন জানতে চায়, বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল এখন কোন...
পাকিস্তানে ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান, ওয়াটার স্যালুটে অভ্যর্থনা
পাকিস্তানের মাটিতে দীর্ঘ ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবর অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ...
