যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত চৌধুরিসহ ৩ জন নারী ফেডারেল বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন।
এই বাংলাদেশিসহ ৩ নারীকে ফেডারেল বিচারক হিসেবে নিয়োগ দিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে সুপারিশ করেন সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার।
তার সুপারিশের ভিত্তিতে বুধবার (১ সেপ্টেম্বর) এই ৩ নারীকে ফেডারেল বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে জাহিদ কোরেশীর পর দ্বিতীয় মুসলিম ফেডারেল বিচারক হিসেবে নুসরাতই প্রথম বাংলাদেশি, যিনি এ নিয়োগ পেয়েছেন। এর মাধ্যমে প্রথম কোনো দক্ষিণ এশীয় মুসলিম নারী যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতের বিচারক পদে নিয়োগ পেলেন।
৪৪ বছর বয়সী নুসরাত চৌধুরি বর্তমানে ইলিনয়ের আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নে (অ্যাকলু) আইনি পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। মানবাধিকার এবং নাগরিক স্বাধীনতার প্রশ্নে ন্যায়বিচার নিয়ে কর্মরত ২০ জন অ্যাটর্নির একটি টিমের নেতৃত্ব দিচ্ছিলেন তিনি।
এর আগে ২০০৮ সাল থেকে তিনি অ্যাকলুর জাতীয় কার্যালয়ে জাতিগত বিচার প্রোগ্রামের উপ-পরিচালক হিসেবে ছিলেন তিনি।
নুসরাত চৌধুরি নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের আদালতে ফেডারেল বিচারকের দায়িত্ব পালন করবেন।
আরও ২ জন নারী নিয়োগ পেয়েছেন তারা হচ্ছেন, জেসিকা ক্লার্ক এবং নীনা মরিসন। তারা ইউএস ইস্টার্ন ডিস্ট্রিক্ট এবং সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক হিসাবে নিয়োগ পেয়েছেন।
চাক শুমার মার্কিন সিনেটের শীর্ষ ডেমোক্র্যাট এবং নিউইয়র্কের সিনিয়র সিনেটর। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রায়ই তার সুপারিশ গ্রহণ করেন।
চাক শুমার বলেন, এই ৩ জন প্রতিভাবান নারী দেশের নাগরিক অধিকার, ন্যায্য আবাসন, ফৌজদারি বিচার সংস্কারকরণসহ ফেডারেল বেঞ্চের আরও অনেক কিছুতে অসাধারণ কিছু পরিবর্তন নিয়ে আসবে।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
