যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত মোহাম্মদ আব্দুল ওয়াহিদ টোপন (৫৯) নামে এক বাংলাদেশি প্রবাসীর এক বছর একদিনের কারাদণ্ড হয়েছে। নিউজার্সির ফেডারেল কোর্টের জজ পিটার শেরিড্যান এই রায় প্রদান করেছেন। কারাবাসের পর আরও দুই বছর টোপনকে কর্তৃপক্ষের নজরদারিতে অতিবাহিত (সুপারভাইসড রিলিজ) করতে হবে। গতকাল বৃহস্পতিবার (১৮ আগস্ট) আদালত সূত্রে এসব তথ্য জানা গেছে।
রায় অনুযায়ী, সিলেটের সন্তান টোপনকে সোয়া তিন লাখ ডলারের মত অর্থ মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি কোষাগারে ফেরত দিতে হবে। এই অর্থ তিনি ট্যাক্স এবং অন্যভাবে ফাঁকি দেন বলে আদালতে তিনি স্বীকার করেছেন।
একই মামলার অপর অভিযুক্ত ময়মনসিংহের ইকবাল কবির (৪৭)-কে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। মুক্তির পর তাকেও বিশেষ নজরদারিতে থাকতে হবে টানা দুই বছর। আইআরএস (ট্যাক্স) এবং ফেডারেল কর্তৃপক্ষের কাছে দোষ স্বীকার এবং জীবনে আর কখনো এমন জঘন্য অন্যায় না করার মুচলেকার ভিত্তিতে আদালত ইকবাল কবিরকে লঘু দণ্ড দেন বলেও ফেডারেল প্রসিকিউটররা উল্লেখ করেছেন।
উল্লেখ্য, হালাল চিকেন ফার্মের ব্যবসা করতেন নিউইয়র্কের বাসিন্দা আব্দুল ওয়াহিদ টোপন। এস্টোরিয়া এবং নিউজার্সিতে তার হালাল চিকেন এর খামার রয়েছে টার। মামলায় জানা গেছে, চিকেন জবাই করে বিক্রির খামারে নিয়োজিত কর্মচারীরা ন্যায্য পারিশ্রমিক পাননি। এছাড়াও কর্মচারীদেরকে নিউইয়র্ক থেকে নিউজার্সির মিডলসেক্স কাউন্টিতে নিয়ে খামারের প্রায় ভেতরেই অসহনীয় দুর্গন্ধে রাত কাটাতে বাধ্য করা হতো। ন্যায্য পারিশ্রমিক দাবি করলেই কর্মচারীদেরকে ইমিগ্রেশনের হাতে ধরিয়ে দেয়ার ভয় দেখানো হতো। অর্থাৎ টোপন বাংলাদেশি ঐ শ্রমিকদেরকে জিম্মি করে কাজ করিয়েছেন বছরের পর বছর। তদন্তে এসব প্রমাণিত হবার পরই টোপন ও তার সহযোগী কবিরকে ২০১৬ সালে গ্রেফতার করা হয় নিউজার্সির হালাল চিকেন খামার থেকে।
মামলার বিবরণ অনুযায়ী, ২০১১ সালের জুলাই থেকে ২০১৬ সালের জানুয়ারিতে গ্রেফতারের আগ পর্যন্ত টোপন ও কবির তার কর্মচারীদেরকে সপ্তাহে ২৯০ ডলার করে দিতেন। কাজ করতে হয় ৭০ ঘন্টা থেকে ১০০ ঘন্টা করে। অতিরিক্ত সময় কাজের বিনিময়ে ওভারটাইমের বালাই ছিল না। অধিকন্তু ৪০ ডলার করে কেটে রাখা হয় মুরগীর খামার সংলগ্ন একটি ঘরে অস্বাস্থ্যকর পরিবেশে রাত কাটানোর জন্যে। মামলার শুনানীর সময় আইনজীবীরা আদালতকে অবহিত করেন যে, কর্মচারীরা ন্যায্য পারিশ্রমিক এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে রাত্রি যাপনের দাবি জানালেই হোমল্যান্ড সিকিউরিটির কাছে সোপর্দ করার হুমকি দেয় আব্দুল ওয়াহিদ টোপন।
জামিনে মুক্তি লাভের পর গত বছরের জানুয়ারিতে আব্দুল ওয়াহিদ টোপন দোষ স্বীকার করেছেন ট্যাক্স রিটার্নে জালিয়াতি ও মিথ্যার আশ্রয় নেয়ার। এমনকি কর্মচারীদের বেতনের বিপরীতেও ট্যাক্স ফাঁকি দিয়েছেন বছরের পর বছর। কবির দোষ স্বীকার করেছেন আর্থিক সুবিধার জন্যে নিউইয়র্ক থেকে কর্মচারীদেরকে নিউজার্সিতে পাচারের জন্যে।
জানা যায়, যে দুই বাংলাদেশি কর্মচারীকে ঠকিয়েছেন তাদেরকে ৫০ হাজার ডলার করে প্রদানের জন্যে টোপন তার এস্টোরিয়াস্থ ৪৪-১৭ ২৫ এভিনিউতে অবস্থিত বাড়িটি বিক্রি করেছেন। এ চুক্তি হয় ২০১৭ সালের ৭ অক্টোবর। নিউইয়র্কে বিশেষ আলোচিত আব্দুল ওয়াহিদ টোপন নিজেকে সমাজকর্মী এবং কখনো কখনো দানবীর হিসেবেও পরিচিত করার চেষ্টা চালিয়েছেন। মাঝেমধ্যেই বিভিন্ন শ্রেণিপেশার লোকজন নিয়ে ভোজনের আয়োজন ছাড়াও বিশিষ্টজনদের ক্রেস্ট প্রদানের ঘটনাও ঘটিয়েছেন।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
