টোকিও অলিম্পিকের ৪*২০০ মিটার ফ্রি-স্টাইল রিলের স্বর্ণ জিতেছে ব্রিটেনের ছেলেরা। ১১৩ বছর পর এই ইভেন্টে স্বর্ণ জিতেছে তারা। সবশেষ ১৯০৮ সালে লন্ডনে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন অলিম্পিকে এই ইভেন্টে সোনা জিতেছিল তারা। এরপর এতগুলো বছর কেটে গেলেও সেই কীর্তি আর স্পর্শ করা হয়নি তাদের। অবশেষে বুধবার অলিম্পিকের পঞ্চম দিনে সেই আক্ষেপ ঘুচিয়েছে তারা।
অবশ্য এবার অন্যরকম ছিল ব্রিটেন। দলে ছিল ব্যক্তিগত ২০০ মিটার ফ্রি-স্টাইলে সোনা ও রূপাজয়ী দুই সাঁতারু। ২০০ মিটার ফ্রি-স্টাইলে সোনা জেতা টম ডিন ও রূপা জেতা ডানকান স্কট এই ইভেন্টে জেমস গাই ও ম্যাথু রিচার্ডসকে নিয়ে সোনা জিতেছেন। ৬ মিনিট ৫৮ দশমিক ৫৫ সেকেন্ডে এই চারজন বিশ্বরেকর্ড গড়তে না পারলেও নিজ দেশের হয়ে এই ইভেন্টের সোনা জয় ঠিকই নিশ্চিত করেছেন।
এই ইভেন্টে রূপা ও ব্রোঞ্জ গেছে যথাক্রমে রাশিয়া ও অস্ট্রেলিয়ার ঘরে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র হয়েছে চতুর্থ।
More Stories
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
ভারতে গিয়ে খেলতে না চাওয়ায় এরই মধ্যে টি-২০ বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশকে। পরিবর্তে আইসিসি অন্তর্ভুক্ত করে নিয়েছে স্কটল্যান্ডকে।...
আইসিসির দ্বিমুখী নীতির আসল চেহারা উন্মোচন করলো উইজডেন
নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই প্রেক্ষিতে বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপে...
বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, আনুষ্ঠানিক ঘোষণা আইসিসির
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে থেকে বাদ পড়েছে বাংলাদেশ। টাইগারদের পরিবর্তে বৈশ্বিক এই আসরে খেলবে স্কটল্যান্ড। শনিবার (২৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে...
তিন কারণ দেখিয়ে বিসিবির অনুরোধ রাখলো না আইসিসি
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, ২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপ নির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের সব ম্যাচ ভারতেই আয়োজন...
আইসিসি প্রতিনিধির সঙ্গে বৈঠক: ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ
নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সংকট নিরসনে...
সাফ জয় বাংলাদেশের মেয়েদের
শিরোপার মঞ্চে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দলের সামনে সমীকরণ ছিল খুব সহজ। আগের পাঁচ ম্যাচে জেতায় নেপালের বিপক্ষে ড্র করলেই চ্যাম্পিয়ন...
