খ্রিস্টান রোমান ক্যাথলিক সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিসের কোলন সমস্যায় অপারেশন সম্পন্ন হয়েছে। রোববার ভ্যাটিকানের প্রেস অফিস থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
ভ্যাটিকানের হলি সি প্রেস অফিসের পরিচালক ম্যাটিও ব্রুনির স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ৮৪ বছর বয়সী পোপকে এর আগে কোলনের সমস্যায় রোমের গিমিলি পলিক্লিনিকে ভর্তি করা হয়। রোববার সন্ধ্যায় পোপের পূর্ব নির্ধারিত অপারেশন সম্পন্ন করা হয়।
তবে বিবৃতিতে অপারেশনের বিষয়ে আর কোনো তথ্য বা পোপ হাসপাতালে আর কতদিন থাকবেন সেই বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।
২০১৩ সালে নির্বাচিত হওয়ার পর এটিই প্রথম পোপ ফ্রান্সিসের হাসপাতালে ভর্তি হওয়ার প্রকাশ্য ঘটনা।
হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই ইতালির প্রেসিডেন্ট সার্জিও ম্যাটারেলা, মাল্টার প্রেসিডেন্ট জর্জ ভেলা ও ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট ডেভিড সাসোলিসহ বিভিন্ন দেশের ক্ষমতাসীন নেতা ও শুভানুধ্যায়ীরা পোপের সুস্থতা কামনা করে বার্তা দিয়েছেন।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
