তিউনিসিয়ার উপকূলবর্তী শহর জারজিসে নৌকাডুবির কবলে পড়া যে ৮৪ জন অভিবাসী প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে তার মধ্যে ১২ জন বাংলাদেশি।
তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধারকৃতদের মধ্যে ৪৬ জন সুদানি, ১৬ জন ইরিত্রিয়ান, ১২ জন বাংলাদেশি ও পাঁচজন মিশরীয়। তাদের বয়স তিন থেকে ৪০ এর মধ্যে। তবে নিখোঁজদের মধ্যে কোন দেশের কতজন রয়েছেন সে ব্যাপারে তথ্য পাওয়া যায়নি।
উদ্ধারকৃতদের জারজিস বন্দরে স্থানান্তর করা হয়েছে৷ তিউনেসিয়ার দক্ষিণে আশ্রয় কেন্দ্রগুলো এরইমধ্যে অভিবাসীতে পরিপূর্ণ হয়ে গেছে।
এর আগে ২৪ জুন তিউনিসিয়ার কোস্ট গার্ড সদস্যরা একটি ডুবন্ত নৌকা থেকে ২৬৭ অভিবাসীকে উদ্ধার করেন৷ এরমধ্যে ২৬৪ জনই ছিলেন বাংলাদেশি৷
সাম্প্রতিক সময়ে লিবিয়া ও তিউনিসিয়া থেকে সমুদ্রপথে যাত্রার প্রবণতা বেড়েছে৷ বিভিন্ন দেশের নাগরিকরা ইউরোপে আশ্রয়ের উদ্দেশ্যে এই ঝুঁকিপূর্ণ অভিবাসনের পথ বেছে নিচ্ছেন৷
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম জানিয়েছে চলতি বছর এখন পর্যন্ত ইউরোপ পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন সাড়ে পাঁচশ জনেরও বেশি।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
