জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের সমাপনী বক্তব্যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নানা কর্মকাণ্ড তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির যে পি, সেটি দিয়ে পাকিস্তান বোঝায়।
শনিবার (০৩ জুলাই) জাতীয় সংসদে ২০২১-২ অর্থ বছরের বাজেট অধিবেশনের সমাপনী দিন ছিল।
প্রধানমন্ত্রী এসময় বিএনপিকে পাকিস্তানপন্থী রাজনৈতিক দল হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ‘বি..এন..পি, বাংলাদেশ না, পাকিস্তান হ্যাঁ…এই তো বিএনপি? এই হলো তাদের রাজনীতি, এই হলো তাদের গণতন্ত্র।’
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর নানা ঘটনাপ্রবাহে সে সময়ের উপসেনাপ্রধান জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতার নিয়ন্ত্রণ নেন। তার শাসনামলে ১৯৭৭ সালে ‘হ্যাঁ-‘না’ভোট, ১৯৭৮ সালের রাষ্ট্রপতি নির্বাচন, ১৯৭৯ সালের জাতীয় নির্বাচন নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, ‘জিয়াউর রহমান দিয়েছিলেন কারফিউ গণতন্ত্র। অনেকগুলো দল করার সুযোগ তিনি দিয়েছিলেন এটা ঠিক। কিন্তু সেখানে গণতান্ত্রিক চর্চা ছিল না। নির্বাচনের যে রেজাল্ট তা আগেই নির্দিষ্ট।’
জিয়াউর রহমানের পথেই সেনাপ্রধান থাকা অবস্থায় ক্ষমতা দখল করেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদ। তার আমলে ৮৬ সালের জাতীয় নির্বাচনের কথাও উল্লেখ করেন শেখ হাসিনা। বলেন, নির্বাচনে ৪৮ ঘণ্টা ভোট আটকে রেখে আওয়ামী লীগকে হারাল।
জিয়া, খালেদা জিয়া, এরশাদ সবই একই বৃন্তের কয়েকটি ফুল। তারাও একই কাজ করেছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘১৫ আগস্ট জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে হত্যায় যে পরিকল্পনা করা হয়, তার মূল শক্তি ছিল জিয়াউর রহমান। এটা কর্নেল রশিদ এবং ফারুক তাদের বিবিসি ইন্টারভিউতে স্পষ্ট আছে। তিনি ছিলেন মোশতাকের (খোন্দকার মুশতাক আহমেদ) প্রিয় বান্দা।’
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
