অস্ট্রেলিয়ার সিডনি শহরের রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট (নং ৯৬৭৫) অন্তর্ভুক্ত রোটারি ক্লাব অব ইংগেলবার্ন-এর সভাপতি নির্বাচিত হয়েছেন রোটারিয়ান সৈয়দ আকরাম উল্লাহ।
আকরাম উল্লাহ হচ্ছেন প্রথম বাংলাদেশি যিনি অস্ট্রেলিয়ার কোন রোটারি ক্লাবের সভাপতি হলেন। পেশাগত ভাবে তিনি একজন চার্টার অ্যাকাউন্টেন্ট। আমেরিকার সিকাগো শহরে ১৯০৫ সালে মানবতার সেবার ব্রত নিয়ে রোটারির যাত্রা শুরু।
বর্তমানে দুইশতের মত দেশে বত্রিশ হাজার রোটারি ক্লাব মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। রোটারি ফাউন্ডেশনের জন্মলগ্ন থেকে বিভিন্ন মানবতার সেবামূলক প্রকল্পে আজ পর্যন্ত প্রায় চার বিলিয়ন ডলারের উপর অর্থায়ন করেছে।
এর মধ্যে পৃথিবী থেকে সফলতার সাথে পোলিও দূরীকরণ অন্যতম। ডেনহাম কোর্টস্থ অট্টিমো হাউসে গত ২২ শে জুন ২০২১ তারিখে কোভিড-১৯ বিধিনিষেধ মেনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী সভাপতি রোটারিয়ান গেইল টেইলর নব-নির্বাচিত প্রেসিডেন্ট আকরাম উল্লাহকে প্রেসিডেন্ট কলার পরিয়ে স্বাগত জানান এবং ২০২১-২২ সনের ক্লাব পরিচালনার দায়িত্বভার অর্পণ করেন।
রোটারিয়ান আকরাম দায়িত্বভার গ্রহণ করেই তাকে এই গুরু দায়িত্বে নির্বাচিত করার জন্যে কৃতজ্ঞতা প্রকাশ করে ক্লাবের সকল সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তার বছরে ক্লাবের উদ্দেশ্য আদর্শ সমুন্নত রেখে মানবতার সেবায় কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রোটারি পাস্ট ডিস্ট্রিক্ট গভার্নর বিল সল্টার, ইংগেলবার্ণ আরএসএল ক্লাবের পরিচালক জেসন এলস্মর, স্থানীয় কাউন্সিলর মাসুদ চেীধুরী, জন্মভূমি টেলিভিশন এর চেয়ারম্যান আবু আরেফিন ও প্রধান নির্বাহী রাহেলা আরেফিন এবং বিশিষ্ট ব্যবসায়ি টেলিঅস এর প্রধান নির্বাহী জাহাঙ্গীর আলম।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
