গতকাল ইসরায়েলের ১৩তম প্রধানমন্ত্রী বেনেটকে অভিনন্দন জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই টুইটের উত্তর হিসেবে ইসরায়েলের নতুন প্রেসিডেন্ট নাফতালি বেনেট বলেন, মোদির সঙ্গে কাজ করতে উদগ্রীব তিনি।
সোমবার এক টুইটে বেনেট জানান, দুই দেশের মধ্যে থাকা ‘উষ্ণ এবং অসামান্য’ সম্পর্ক আরও মজবুত করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কাজ করার জন্য অত্যন্ত আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন তিনি।
বেনেট জানিয়েছেন, তিনি মোদি সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী। এছাড়া, ইসরায়েলর জোট সরকারের পররাষ্ট্রমন্ত্রী তথা প্রধানমন্ত্রী পদের পরবর্তী দাবিদার ইয়াইর লাপিদও জানিয়েছেন, ভারতের সঙ্গে কৌশলগত সম্পর্ক মজবুত করার উদ্দেশ্যে কাজ করবে নতুন ইসরায়েল সরকার।
গত রবিবার বেনেটের জয়ের পর টুইট করে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী মোদি। তিনি তার টুইটে বলেন, ‘‘ইজরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার জন্য আপনাকে অভিনন্দন। আগামী বছর দ্বিপাক্ষিক সম্পর্কের তিরিশ বছর পূর্ণ হবে। আমি আপনার সঙ্গে দেখা করার জন্য উদগ্রীব। দু’দেশের কৌশলগত সম্পর্ককে আরও গভীর করার দিকে তাকিয়ে রয়েছি।’’
ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রীকে মোদির অভিনন্দন
দুই বছরে চারবার নির্বাচন এবং দীর্ঘ রাজনৈতিক টানাপোড়ন কাটিয়ে বারো বছর পরে ইজরায়েলের মসনদে নতুন সরকার। বেঞ্জামিন নেতানিয়াহুকে হারিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন নাফতালি বেনেট। ক্ষমতা গ্রহণ করেই ভারতের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার বার্তা দিলেন ৪৯ বছরের দক্ষিণপন্থী এই ইহুদি নেতা।
More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
