মৌলিক অধিকার প্রাপ্তির সূচক বিবেচনায় ঢাকাবাসীর ভাগ্যে এবারও ‘উন্নতি হয়নি’। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের ২০২১ সালের বসবাস অযোগ্য ১০ শহরের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ঢাকা। আগের বছর অবশ্য তৃতীয় স্থানে ছিল ব্যস্ততম এই শহরটি।
করোনা মোকাবিলার দিক থেকে প্রশংসা কুড়ানো নিউজিল্যান্ডের অকল্যান্ড বসবাসযোগ্য শহরের তালিকায় শীর্ষস্থান দখল করেছে। আর ২০১৮ এবং ২০১৯ সালের তালিকায় শীর্ষে থাকা অস্ট্রিয়ার ভিয়েনা এবার শীর্ষ দশ থেকেই ছিটকে গেছে। করোনায় ভুগতে থাকা শহরটির অবস্থান এবার ১২তম।
ঢাকার পাশাপাশি এই তালিকায় যৌথভাবে চতুর্থ অবস্থানে রয়েছে নিউজিল্যান্ডের ওয়েলিংটন শহরও। তবে তালিকায় সবচেয়ে বেশি উন্নতি করেছে জার্মানির হামবুর্গ। ৩৪ ধাপ এগিয়ে তারা এখন ৪৭ নম্বরে।
শীর্ষ ১০ দেশ : অকল্যান্ড (নিউজিল্যান্ড), ওসাকা (জাপান), অ্যাডিলেড (অস্ট্রেলিয়া), ওয়েলিংটন (নিউজিল্যান্ড), টোকিও (জাপান), পার্থ (অস্ট্রেলিয়া), জুরিখ (সুইজারল্যান্ড) জেনেভা (সুইজারল্যান্ড), মেলবোর্ন (অস্ট্রেলিয়া) এবং ব্রিসবেন (অস্ট্রেলিয়া)।
এ ছাড়া শেষদিক থেকে শীর্ষে রয়েছে সিরিয়ার দামেস্ক (১৪০তম), নাইজেরিয়ার লেগোস (১৩৯তম), পিএনজির পোর্ট মরেসবি (১৩৮তম), বাংলাদেশের ঢাকা (১৩৭তম), আলজেরিয়ার আলজিয়ার্স (১৩৬), লিবিয়ার ত্রিপলি (১৩৫তম), পাকিস্তানের করাচি (১৩৪তম), জিম্বাবুয়ের হারারে (১৩৩তম), ক্যামেরুনের দোআলা (১৩২তম) এবং ভেনেজুয়েলার কারাকাস (১৩১তম)।
More Stories
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
পালাই না- বড়াই করেও সবার আগে পালিয়েছেন হাসিনা : মির্জা ফখরুল
এনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ থেকে পালাই না- এমন বক্তব্য দিয়ে দীর্ঘদিন বড়াই করলেও বাস্তবে সবার আগে...
কেউ ভোট বানচালের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে: জামায়াত আমির
নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যদি কেউ ভোট বানচালের...
তারেক রহমান বিএনপি ছাড়া দেশকে সঠিকভাবে পরিচালনা করার অভিজ্ঞতা কোনো দলের নেই
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ এখন জানতে চায়, বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল এখন কোন...
পাকিস্তানে ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান, ওয়াটার স্যালুটে অভ্যর্থনা
পাকিস্তানের মাটিতে দীর্ঘ ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবর অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ...
