প্রায় দুই মাস বিরতির পর লেবানন থেকে আবারো ফিরতে শুরু করেছে অবৈধ হয়ে পড়া প্রবাসী বাংলাদেশি কর্মীরা। বাংলাদেশ দূতাবাসের স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচির আওতায় আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে ফিরছেন আরও ৪১৭ জন বাংলাদেশি।
স্থানীয় সময় দুপুর ২টায় দেশটির শহীদ রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে।
সোমবার রাজধানী বৈরুতের আল আনসার স্টেডিয়ামে তাদের সবার হাতে বিমান টিকিট তুলে দেয় বাংলাদেশ দূতাবাস। এসময় রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান পিএসসি ও শ্রম সচিব আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।
টিকিট হাতে পেয়ে উৎফুল্ল বাংলাদেশিরা, জেল জরিমানা ছাড়া স্বল্প সময়ে নিজ দেশে ফিরতে পেরে লেবানন সরকার ও বাংলাদেশ দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা জানান।
দূতাবাস জানায় বাংলাদেশ দূতাবাসের স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচির আওতায় প্রায় ৭ হাজারেরও বেশি অবৈধ বাংলাদেশি দূতাবাসে স্বেচ্ছায় নাম নিবন্ধন করেন। তাদের মধ্যে গত ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বাংলাদেশ বিমানের ১৬টি বিশেষ ফ্লাইটে এখন পর্যন্ত প্রায় ৬ হাজারেরও বেশি বাংলাদেশি নিজ দেশে ফিরতে পেরেছেন।
করোনায় দীর্ঘমেয়াদী লকডাউন, রাজনৈতিক অস্থিরতা ও ডলারের অস্বাভাবিক দাম বৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন দাম বাড়ার কারণে দেশটিতে প্রবাসী বাংলাদেশিরা চরম আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করছে।
অর্থ সংকটে থাকা বাংলাদেশিরা আরও জানায়, হাতে পর্যাপ্ত অর্থ না থাকার কারণে বিমানের টিকিটের ৪০০ মার্কিন ডলার অনেক কষ্টে পরিশোধ করতে হয়েছে। দেশ থেকে ধার দেনা করে অর্থ যোগাড় করতে হয়েছে।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
