ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এলব্রুস ও আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কিলিমাঞ্জারো জয় করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ আখলাকুর রহমান। আকি রহমান নামেই যিনি সবার কাছে পরিচিত। এই পর্বতশৃঙ্গসহ করোনাকালে তিন মাসে তিনি তিনটি পর্বত জয় করেন।
আকি রহমান বলেন, ছোটবেলা থেকে তাঁর স্বপ্ন ছিল পর্বতারোহী হওয়ার। এলব্রুস পর্বত জয়ের জন্য গত ১৮ সেপ্টেম্বর দিন ঠিক করেন তিনি। ১৫ সেপ্টেম্বর করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ১৭ সেপ্টেম্বর জানতে পারেন, তিনি করোনা পজিটিভ। চিকিৎসকের পরামর্শে বাড়িতে আইসোলেশনে থেকে ৫ অক্টোবর তিনি করোনামুক্ত হন। ৭ অক্টোবর যুক্তরাজ্য থেকে এলব্রুস পর্বতশৃঙ্গ জয়ের জন্য রাশিয়ার উদ্দেশে তিনি যাত্রা করেন। ৮ অক্টোবর স্থানীয় সময় রাত একটায় পর্বত জয়ের অভিযান শুরু করে ৮ ঘণ্টা পর ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এলব্রুস জয় করেন তিনি।
আকি জানালেন, চলতি বছরের ২২ জুলাই আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তানজানিয়ায় অবস্থিত কিলিমাঞ্জারো জয়করেন। এর সাত দিন পর ইউরোপের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ম্যঁ ব্লঙ্ক জয় করেন।
আকির আদি নিবাস বাংলাদেশের সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলুয়া হাওর বেষ্টিত বাউধরন গ্রামে। ১৯৮৪ সালে ১৭মাস বয়সে পরিবারের সদস্যদের সঙ্গে যুক্তরাজ্যে চলে যান তিনি। আকিদের পরিবার লন্ডনের ওল্ডহ্যাম শহরে থাকে। ওল্ডহ্যামবিজনেস ম্যানেজমেন্ট স্কুল থেকে বিজনেস ইনফরমেশন টেকনোলজিতে তিনি ২০০১ সালে পড়াশোনা শেষ করেন। তিনিনিয়মিত জন্মভিটা জগন্নাথপুরে বেড়াতে যান।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
