যুক্তরাষ্ট্রের জনগণকে টিকা নিতে উদ্বুদ্ধ করতে অভিনব পন্থা বেছে নিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। মানুষের মধ্যে টিকা নিয়ে আগ্রহ তৈরি করতে মার্কিন প্রশাসনের তরফ থেকে ‘টিকা নিলে বিনামূল্যে মিলবে বিয়ার’ প্রকল্প ঘোষণা করা হয়েছে। আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। এর আগেই দেশের ৭০ শতাংশ প্রাপ্তবয়স্কদের করোনাভাইরাস প্রতিরোধক টিকার অন্তত একটি ডোজ প্রদান করতে চান বাইডেন। সেই লক্ষ্য অর্জনেই তার প্রশাসন এমন প্রস্তাব ঘোষণা করেছে।
চলতি মাস জুড়েই সর্বোচ্চসংখ্যক নাগরিককে টিকা প্রদানের কর্মসূচি হাতে নিয়েছে বাইডেন প্রশাসন। এবং টিকা নিতে মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি করতে টিকা নিলে বিনামূল্যে বিয়ার দেওয়ার অফার ঘোষণা করা হয়েছে।
মার্কিন গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, দেশে টিকা নিয়ে বিয়ার ফ্রি ঘোষণা দেওয়া হলেও কোথাও কোথাও আর্থিক উপহার দেওয়া হচ্ছে। কোনো কোনো অফিসে অফিস কর্মচারীদের বেতন-সহ ছুটিও দেওয়া হচ্ছে।
এখন পর্যন্ত আমেরিকায় ৬২.৯ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ করোনার এক ডোজ টিকা নিয়েছেন। এ হার বাড়াতে এবং দেশে চলমান দুর্দশা কাটাতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন অফার দেওয়া হচ্ছে। বিনামূল্যে বিয়ার দেওয়ার ঘোষণাও তার মধ্যে একটি বলে জানিয়েছে নিউইয়র্ক পোস্ট।
ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, আগের তুলনায় গোটা দেশব্যাপি দৈনিক টিকাকরণের হার কমেছে। আর তাই টিকা নিয়ে মানুষের আগ্রহ বাড়াতে ফ্রি বিয়ার প্রদানের চমক আনলো বাইডেন প্রশাসন।
More Stories
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
মাদুরোর আগে আর কোন কোন সরকারপ্রধানকে বন্দি করেছিল যুক্তরাষ্ট্র?
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে বন্দি করেছে যুক্তরাষ্ট্র—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণায় বিশ্বজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।...
হোয়াইট হাউসে ট্রাম্প–মামদানি বৈঠকে প্রশংসা আর সৌহার্দ্যের বার্তা
ওয়াশিংটনে হোয়াইট হাউসে শুক্রবার অনুষ্ঠিত হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির প্রথম আনুষ্ঠানিক বৈঠক। দুই...
