চীনা মহাকাশ রকেটের ‘লং মার্চ ফাইভ বি’ এর ধ্বংসাবশেষ ইতালিতে আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ নিয়ে জরুরি বৈঠকে বসেছে ইতালি প্রশাসন। দেশটির সংবাদমাধ্যম টিজিকমটোয়েন্টিফোর.কম এ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৯ মে স্থানীয় সময় রাত ২টা ২৪ মিনিট থেকে পরবর্তী ৬ ঘণ্টার ব্যবধানে এটি আছড়ে পড়তে পারে। এ সময়ে সবাইকে ঘরের ভেতরে নিরাপদ আশ্রয়ে থাকার অনুরোধ জানিয়েছে দেশটির প্রশাসন।
ধারণা করা হচ্ছে, রকেটের ধ্বংসাবশেষ আছড়ে পড়লে এতে দেশটির নয়টি অঞ্চল ক্ষতিগ্রস্ত হতে পারে। এগুলো হলো- আম্বরিয়া, লাজিও, আব্রুজ্জো, মোলিস, ক্যাম্পানিয়া, বেসিলিকাটা, পুগলিয়া, ক্যালাব্রিয়া, সিসিলি এবং সার্ডিনিয়া। এসব এলাকায় নাগরিক সুরক্ষায় জরুরি বার্তা দেওয়া হয়েছে।
জানা গেছে, দেশটির প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টার কার্যালয়ের সদস্য, স্বরাষ্ট্র মন্ত্রীর প্রতিনিধি, দমকল বিভাগ, প্রতিরক্ষা বিভাগ, বিমানবাহিনী, আইসোক এবং বিদেশ বিষয়ক, এনাক, ইএনএভি, অঞ্চলগুলির সম্মেলনের ইস্পরা ও বিশেষ নাগরিক সুরক্ষা কমিশন – রকেটের সম্ভাব্য পতিতস্থানগুলোতে একত্রিত হয়ে কাজ করবে।
ইতালির সিভিল প্রটেকশন নাগরিক সুরক্ষা নির্দেশে বলেছেন, রকেটের বাইরের অংশের পাতলা অ্যালুমিনিয়ামের মিশ্রণ সহজেই বায়ুমণ্ডলে পুড়ে যেতে পারে। যা মানুষের জন্য খুব একটা ঝুঁকির কারণে হবে না। এসময় ঘরে বসে থাকা এবং দরজা ও জানালা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। জনবহুল এলাকাও যেতে নিষেধ করা হয়েছে।
উল্লেখ্য, চীনা মহাকাশ স্টেশনে স্থাপনের জন্য ‘লং মার্চ ৫বি রকেট’ গত ২৯ এপ্রিল উৎক্ষেপণ করা হয়। রকেটটিকে সফলভাবে তিয়ানহে স্পেস স্টেশনের মডিউলকে কক্ষপথে স্থাপন করা গেলেও পরে সেটির ওপর থেকে নিয়ন্ত্রণ হারায় গ্রাউন্ড স্টেশন। এর পর থেকেই পৃথিবীর কক্ষপথে ঘুরে চলেছে চীনা রকেটটি। তবে, এর ভিতরের ১০০ ফুট লম্বা (৩০ মিটার) একটি অংশ রকেট থেকে আলাদা হয়ে ক্রমশ পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে পড়ছে। যা যেকোনো সময় আছড়ে পড়তে পারে পৃথিবীতে।
More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
