রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বরেণ্য চলচ্চিত্র অভিনেত্রী ও রাজনীতিবিদ সারাহ বেগম কবরী। বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হয় বনানী কবরস্থানে। তার আগে, একইস্থানে বীর মুক্তিযোদ্ধা হিসেবে এই অভিনেত্রীকে দেওয়া হয় গার্ড অব অনার।
গুণী এই অভিনেত্রীর জানাজায় অংশ নেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, সাবেক সভাপতি মুশফিকুর রহমান গুলজার, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানসহ চলচ্চিত্র অঙ্গনের বেশ কয়েকজন। এছাড়া কবরীর পারিবার ঘনিষ্ঠজনরা ছাড়াও রাজনীতি সহকর্মীরা অংশ নেন।
এর আগে, বেলা ১২টায় শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল থেকে কবরীর মরদেহ নিয়ে যাওয়া হয় রাজধানীর গুলশানের নিজ বাসায়। সেখান থেকে মরদেহ দাফনের জন্য বনানী কবরস্থানে নেওয়া হয়।
এদিকে, করোনা আক্রান্ত হয়ে শুক্রবার দিনগত রাত ১২টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন কবরী। তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। শ্রদ্ধা জানিয়ে শোক প্রকাশ করছেন শোবিজ অঙ্গনের তারকারা।
গত ৫ এপ্রিল কবরীর নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসের রিপোর্ট পজিটিভ আসে। এরপর ওইদিন রাতেই তাকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে স্থানান্তর করা হয় শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউতে। ১৫ এপ্রিল নেওয়া হয় লাইফ সাপোর্টে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান কিংবদন্তি এই অভিনেত্রী।
More Stories
আমেরিকা-ভারতের গোলামি করতে চায় জামায়াত: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জামায়াতে ইসলামী ইসলামের নামে মিথ্যাচার করছে। মুখে ইসলামের...
১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে : হাসনাত
আগামী ১২ তারিখ ভোটের মাধ্যমে তাদের দাফন সম্পন্ন হবে। সেদিন শুধু তাদের আনুষ্ঠানিক জানাজা হবে। রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে...
টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি করছে একটি দল: জামায়াত আমীর
টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি শুরু করেছে একটি দল। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর শফিকুর রহমান। নারীদের ইজ্জত...
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি
জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দীকা বলেছেন, ‘নারীরা জামায়াতের শীর্ষ পদে আসতে পারবেন না—এটি মেনেই আমরা রাজনীতি করি’। রোববার...
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
