সৌদিগামী যেসব যাত্রীরা গত ১৪ এপ্রিল থেকে ফ্লাইট মিস করেছেন তাদের জন্য আগামী রবিবার (১৮ এপ্রিল) থেকে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট চালু করা হবে। শনিবার (১৭ এপ্রিল) দুপুর ২টার দিকে সৌদি এয়ারলাইন্সের প্রধান শাখার ম্যানেজার জাহিদুল আমিন প্রবাসীদের উদ্দেশ্যে এ কথা বলেন।
জাহিদুল আমিন বলেন, ‘১৪ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত যারা যারা ফ্লাইট মিস করেছেন বা যেতে পারেননি তাদের প্রত্যেককে সৌদি আরবে পাঠানোর ব্যবস্থা করা হবে। আগামীকাল রবিবার থেকে ১৪ তারিখের যাত্রীদের ফ্লাইট শুরু হবে। এরপর পর্যায়ক্রমে ১৫ এপ্রিলের টিকিট সোমবার (১৯ এপ্রিল), ১৬ এপ্রিলের টিকিট মঙ্গলবার (২০ এপ্রিল), ১৭ এপ্রিলের টিকিট বুধবার (২১ এপ্রিল) এবং ১৮ এপ্রিলের টিকিট বৃহস্পতিবার (২২ এপ্রিল) দেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘১৯ থেকে ২২ এপ্রিল পর্যন্ত ফ্লাইটের সৌদি যাত্রীদের পরবর্তীতে তারিখ জানানো হবে।’
জানা গেছে, লকডাউনের কারণে বিভিন্ন বিশেষ ফ্লাইটের ১৪টির মধ্যে ৭টিই বাতিল করা হয়েছে। এরআগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেছেন, প্রবাসী কর্মীদের বিষয়টি মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
