স্বাধীনতার সূর্য সন্তানেরা বাঙালির গৌরব, বাংলাদেশের গৌরব। তাদেরকে অভিবাদন জানানোর মধ্যেই বাংলাদেশের প্রতি স্যালুট জানানো। স্বাধীনতার এই সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যেসব মুক্তিযোদ্ধা রয়েছেন, তাদেরকে পরম শ্রদ্ধা ও অভিবাদন।
এমন উচ্চারণ করলেন পেনসিলভেনিয়া স্টেটেই শুধু নন, সারা মার্কিন মুল্লুকে বাঙালির উত্থানের প্রতীক, খেটে খাওয়া মানুষের অকৃত্রিম বন্ধু, সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার-মর্যাদার প্রশ্নে আপসহীন ব্যক্তিত্ব বিজ্ঞানী-রাজনীতিক-কমিউনিটি লিডার ড. নীনা আহমেদ।
১২ এপ্রিল ফিলাডেলফিয়া সিটির ‘ক্র্যান কমিউনিটি সেন্টারে’ স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত পরিপাটি এ সমাবেশে মুক্তিযোদ্ধা ছিলেন তিন জন। এরা হলেন বীর মুক্তিযোদ্ধা ড. জিয়াউদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা-সাংবাদিক লাবলু আনসার এবং বীর মুক্তিযোদ্ধা-সাংবাদিক রাশেদ আহমেদ।
বিপুল করতালির মধ্যে তাদেরকে বিশেষভাবে পরিচয় করিয়ে দেয়ার সময় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলামও গভীর শ্রদ্ধা প্রদর্শন করেন মুক্তিযোদ্ধাগণের প্রতি। এরপরই স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ সরকারের পক্ষে একটি করে প্যাকেট প্রদান করেন তিন মুক্তিযোদ্ধাকে। আর এভাবেই একাত্তরের ৩০ লাখ শহীদ এবং সম্ভ্রম হারানো দু’লাখ মা-বোনের প্রতিও শ্রদ্ধাঞ্জলি অর্পিত হয় পুরো সমাবেশের পক্ষ থেকে।
এ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ফিলাডেলফিয়াবাসীকে সাথে নিয়ে ড. নীনা আহমেদ। অনুষ্ঠানে অতিথি ছিলেন কংগ্রেসওম্যান ম্যারি গে স্যানিয়ন, কংগ্রেসম্যান ডুইট ইভান্সসহ পেনসিলভেনিয়া স্টেটে বিভিন্ন সিটি কাউন্সিলে নির্বাচিত বাংলাদেশী-আমেরিকানরা। কমিউনিটির বিশিষ্টজনদের মধ্যে ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুল কাদের মিয়া, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের কোষাধ্যক্ষ ও বিশ্ববাংলা টোয়েন্টিফোর টিভির চেয়ারম্যান আলিম খান আকাশ প্রমুখ।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
